শনিবার ● ১০ অক্টোবর ২০২৬ ● ২৫ আশ্বিন ১৪৩৩

শিরোনাম: প্রয়াত শিক্ষিকা দিপালী মুখার্জির ১২তম প্রয়াণ দিবস আজ   মানসিক স্বাস্থ্য নিয়ে ভয়, লজ্জা ও কুসংস্কার দূর করতে প্রধানমন্ত্রীর আহ্বান   বনানীতে শেষ শ্রদ্ধা, বিকেলে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন তৌফিক ইমরোজ খালিদীর   যশোরে দাদার কবরের পাশে দাফন তাজমিনের, হত্যার রহস্য উদ্‌ঘাটনের দাবি পরিবারের   ফুটপাত দখলমুক্তের উদ্যোগ ঘিরে জামায়াত ষড়যন্ত্র করছে: ডিএনসিসি প্রশাসক   মুক্তির সাত দিনেই ৩৮৩ কোটি রুপি আয় ‘দৃশ্যম ৩’-এর   রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফায় হামলার দাবি হুতিদের, ক্ষতিগ্রস্ত উড়োজাহাজ   
মোংলায় সাইবার অপরাধ আইনে মামলার করবেন বিএনপি নেতা
মোংলা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৬:১১ পিএম   (ভিজিট : ২৪৫)

মোংলায় সুন্দরবন রক্ষা ও বনজ সম্পদ সংরক্ষণে ভূমিকা রাখায় স্থানীয় অসাধু চক্রের ষড়যন্ত্র ও সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ অপপ্রচারের শিকার হওয়ার অভিযোগ তুলেছেন চিলা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সুন্দরবন চাঁদপাই রেঞ্জের কো-ম্যানেজমেন্ট কমিটির (সিএমসি) সভাপতি মোঃ ফারুক হাওলাদার।

বুধবার রাত সাড়ে ৮ টায় মোংলা প্রেস ক্লাবে আয়োজিত এক জরুরী সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোঃ ফারুক হাওলাদার অভিযোগ করে বলেন, তিনি দীর্ঘ ৪০ বছর ধরে বিএনপির রাজনীতির সাথে যুক্ত এবং পেশায় একজন ইলিশ মাছ ব্যবসায়ী। একই সাথে সুন্দরবন সুরক্ষায় চাঁদপাই রেঞ্জের কো-ম্যানেজমেন্ট কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার ও হরিণ শিকারীদের বিরুদ্ধে তিনি এবং তাঁর সংগঠন নিয়মিত তৎপর থাকায় একটি অসাধু চক্র তাঁর ওপর ক্ষুব্ধ হয়ে ওঠে।

তিনি অভিযোগ করেন, চাদঁপাই ফরেস্ট এলাকার সোহেল শেখ ও গাববুনিয়া এলাকার মিলন শেখ নামে দুই ব্যক্তি তাদের অপকর্মের পথ সুগম করতে সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ফেসবুক আইডি রাজ খান ও মিডিয়া সেল মোংলা সহ বিভিন্ন পেজের মাধ্যমে তাঁর বিরুদ্ধে ভিত্তিহীন ও কুরুচিপূর্ণ অপপ্রচার চালাচ্ছে। 

বিষ দিয়ে মাছ ধরা ও হরিণ শিকারে বাধা দেওয়ায় অভিযুক্তরা তাঁকে নিয়মিত খুন-জখমের হুমকিও দিচ্ছেন বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন। 

সংবাদ সম্মেলনে তিনি আরো জানান, জীবনের নিরাপত্তার স্বার্থে ইতিমধ্যেই তিনি অভিযুক্তদের বিরুদ্ধে মোংলা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এছাড়া হুমকি প্রদানকারী ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারকারীদের বিরুদ্ধে সাইবার অপরাধ আইনে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। 

এদিকে অভিযুক্ত সোহেল শেখ তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ অস্বীকার করে দাবী করেন এসবই প্রতিপক্ষের অপপ্রচার। 

অপর দুই অভিযুক্ত মিলন শেখের মোবাইল বন্ধ পাওয়ায় তার বক্তব্য জানা যায়নি। এছাড়া রাজ খাঁনকে ফেসবুকের মেসেঞ্জারে কল করলে তিনি ফোন রিসিভ করেন নি মেসেঞ্জারের খুদে বার্তা দিলে তিনি তার জবাব দেননি। 

উল্লেখ্য, চিলা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সুন্দরবন চাঁদপাই রেঞ্জের কো-ম্যানেজমেন্ট কমিটির (সিএমসি) সভাপতি মোঃ ফারুক হাওলাদারের  দায়িত্ব পালন নিয়ে প্রশ্ন তুলে অভিযুক্তরা  ফেসবুকে পোস্ট করে তারা  লেখেন - সুন্দরবনের বড় হলদিখালী ও ছোট হলদিখালী খালে বিষ দিয়ে মাছ শিকারের অভিযোগে অভিযান চালায় বন বিভাগ।  বিষ প্রয়োগ ও জাল পাতার স্থান শনাক্ত করে বন বিভাগ। 

অভিযানে নয়ন ও বিএনপি নেতা ফারুক হাওলাদারের টলারে তল্লাশি চালানো হয়। বন বিভাগের উপস্থিতি টের পেয়ে মাছ নদীতে ফেলে প্রমাণ লোপাটের চেষ্টা করে তারা। পরে ফারুক হাওলাদারের ট্রলার থেকে নিষিদ্ধ টোনা জাল উদ্ধার করা হয় এবং ট্রলারের  ড্রাইভার/ম্যানেজার রিয়াদকে আটক করা হয় বলে অভিযুক্তরা ফেসবুকে ভিডিও সহ  প্রচার করেন। 

এ সময় সংবাদ সম্মেলনে মোংলা প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]