শনিবার ● ১০ অক্টোবর ২০২৬ ● ২৫ আশ্বিন ১৪৩৩

শিরোনাম: প্রয়াত শিক্ষিকা দিপালী মুখার্জির ১২তম প্রয়াণ দিবস আজ   মানসিক স্বাস্থ্য নিয়ে ভয়, লজ্জা ও কুসংস্কার দূর করতে প্রধানমন্ত্রীর আহ্বান   বনানীতে শেষ শ্রদ্ধা, বিকেলে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন তৌফিক ইমরোজ খালিদীর   যশোরে দাদার কবরের পাশে দাফন তাজমিনের, হত্যার রহস্য উদ্‌ঘাটনের দাবি পরিবারের   ফুটপাত দখলমুক্তের উদ্যোগ ঘিরে জামায়াত ষড়যন্ত্র করছে: ডিএনসিসি প্রশাসক   মুক্তির সাত দিনেই ৩৮৩ কোটি রুপি আয় ‘দৃশ্যম ৩’-এর   রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফায় হামলার দাবি হুতিদের, ক্ষতিগ্রস্ত উড়োজাহাজ   
এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে বাংলাদেশের ১৫ বছরের চুক্তি
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৬:০২ পিএম   (ভিজিট : ১৭২)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছরের চুক্তি সই করেছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও ডিপি ওয়ার্ল্ডের মধ্যে এ চুক্তি সই হয়। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান এবং ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা সুলতান আহমেদ বিন সুলায়েম চুক্তিপত্রে সই করেন।

চুক্তি অনুযায়ী, ডিপি ওয়ার্ল্ড ১৫ বছর এনসিটি পরিচালনা করবে এবং টার্মিনাল ব্যবহারকারীদের কাছ থেকে মাশুল আদায় করবে। এর বিনিময়ে প্রতিষ্ঠানটি বন্দর কর্তৃপক্ষকে এককালীন অর্থের পাশাপাশি প্রতিটি কনটেইনারের জন্য নির্ধারিত মাশুল দেবে।

নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, চট্টগ্রাম বন্দরের সম্ভাবনাকে কাজে লাগানো এবং আন্তর্জাতিক মানের সুযোগ-সুবিধা নিশ্চিত করতেই ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে এ চুক্তি করা হয়েছে। জাতীয় স্বার্থ বিবেচনায় নিয়েই চুক্তিটি সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, বিশ্বের শীর্ষ পাঁচটি কোম্পানির মধ্যে তিনটিকে চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনায় যুক্ত করা হচ্ছে। এর মাধ্যমে দেশের অর্থনৈতিক কার্যক্রমে নতুন সম্ভাবনার সূচনা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

নৌপরিবহনমন্ত্রী জানান, চুক্তি সইয়ের ছয় মাসের মধ্যে ডিপি ওয়ার্ল্ড এনসিটির পরিচালনার দায়িত্ব নেওয়ার কাজ শুরু করবে। তবে এটিকে বন্দর ইজারা দেওয়া হিসেবে দেখার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। দুই বছর পর উভয় পক্ষ সম্মত হলে আলোচনা সাপেক্ষে আরও ১৫ বছরের জন্য চুক্তির মেয়াদ বাড়ানো যেতে পারে।

বর্তমানে এনসিটিতে কর্মরতদের চাকরি হারানোর আশঙ্কা নেই জানিয়ে শেখ রবিউল আলম বলেন, বরং ডিপি ওয়ার্ল্ডের মাধ্যমে তাদের দক্ষতা বৃদ্ধির সুযোগ তৈরি হবে।

তিনি আরও জানান, চুক্তি সইয়ের মাধ্যমে বাংলাদেশ এককালীন ৬০০ কোটি টাকা পেয়েছে।

প্রসঙ্গত, অন্তর্বর্তী সরকারের সময়ে চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনার জন্য ইজারা প্রক্রিয়া গতি পায়। এর ধারাবাহিকতায় বিএনপি সরকারের সময়ে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি সই হলো।










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]