শনিবার ● ১০ অক্টোবর ২০২৬ ● ২৫ আশ্বিন ১৪৩৩

শিরোনাম: প্রয়াত শিক্ষিকা দিপালী মুখার্জির ১২তম প্রয়াণ দিবস আজ   মানসিক স্বাস্থ্য নিয়ে ভয়, লজ্জা ও কুসংস্কার দূর করতে প্রধানমন্ত্রীর আহ্বান   বনানীতে শেষ শ্রদ্ধা, বিকেলে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন তৌফিক ইমরোজ খালিদীর   যশোরে দাদার কবরের পাশে দাফন তাজমিনের, হত্যার রহস্য উদ্‌ঘাটনের দাবি পরিবারের   ফুটপাত দখলমুক্তের উদ্যোগ ঘিরে জামায়াত ষড়যন্ত্র করছে: ডিএনসিসি প্রশাসক   মুক্তির সাত দিনেই ৩৮৩ কোটি রুপি আয় ‘দৃশ্যম ৩’-এর   রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফায় হামলার দাবি হুতিদের, ক্ষতিগ্রস্ত উড়োজাহাজ   
শেয়ারবাজারে ‘অবাঞ্ছিত’ সালমান, বেক্সিমকোর পর্ষদ থেকেও বাদ
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৪:১৫ পিএম   (ভিজিট : ২৪৪)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের পর এবার শেয়ারবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো গ্রুপের আরও দুই প্রতিষ্ঠান শাইনপুকুর সিরামিকস ও বেক্সিমকো লিমিটেডের পরিচালনা পর্ষদ থেকে বাদ পড়েছেন সালমান এফ রহমান। এর ফলে গ্রুপটির শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির পর্ষদ থেকেই বাদ পড়লেন তিনি।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সূত্র জানায়, গত ২৯ সেপ্টেম্বর বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের পরিচালনা পর্ষদ পুনর্গঠনের অনুমোদন দেওয়া হয়। এর মাধ্যমে প্রতিষ্ঠানটির পর্ষদ থেকে বাদ পড়েন সালমান এফ রহমান। এবার শাইনপুকুর সিরামিকস ও বেক্সিমকো লিমিটেডের পুনর্গঠিত পর্ষদেও তাঁর নাম রাখা হয়নি। মঙ্গলবার বিএসইসির সভায় কোম্পানি দুটির পুনর্গঠিত পর্ষদের অনুমোদন দেওয়া হয়।

বিএসইসি জানিয়েছে, বিনিয়োগকারীদের স্বার্থসহ সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে শাইনপুকুর সিরামিকস ও বেক্সিমকোর পর্ষদ পুনর্গঠনের অনুমোদন দেওয়া হয়েছে। কোম্পানি দুটির পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

শাইনপুকুর সিরামিকসের পুনর্গঠিত পর্ষদের চেয়ারম্যান করা হয়েছে সালমান এফ রহমানের ভাই আহমেদ সোহেল ফসিহুর রহমান (এ এস এফ রহমান)কে। পর্ষদে উদ্যোক্তা পরিচালক হিসেবে রয়েছেন ওসমান কায়সার চৌধুরী, ইকবাল আহমেদ, আজমল কবির ও কামরুন নাহার আহমেদ। পাশাপাশি দুজন স্বতন্ত্র পরিচালক নিয়োগের সিদ্ধান্ত অনুমোদন করেছে বিএসইসি। তবে তাদের নাম এখনো চূড়ান্ত হয়নি।

বেক্সিমকো লিমিটেডের চেয়ারম্যানও করা হয়েছে এ এস এফ রহমানকে। কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে রয়েছেন ওসমান কায়সার চৌধুরী। উদ্যোক্তা পরিচালক হিসেবে পর্ষদে রয়েছেন ইকবাল আহমেদ, আজমল কবির ও কামরুন নাহার আহমেদ। স্বতন্ত্র পরিচালক হিসেবে শাহ মঞ্জুরুল হকসহ দুজনকে রাখার সিদ্ধান্ত হয়েছে। তবে অপর স্বতন্ত্র পরিচালকের নাম এখনো চূড়ান্ত হয়নি।

এর আগে গত ২৯ সেপ্টেম্বর বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের পর্ষদ পুনর্গঠনের অনুমোদন দেয় বিএসইসি। ওই পর্ষদ থেকেও বাদ পড়েন সালমান এফ রহমান। ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান বর্তমানে কারাগারে রয়েছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে বেক্সিমকো গ্রুপ প্রতিকূল অবস্থার মুখোমুখি হওয়ায় কোম্পানি ও শেয়ারধারীদের স্বার্থ বিবেচনায় সালমান এফ রহমান পর্ষদ থেকে সরে দাঁড়াতে সম্মত হন। এরই ধারাবাহিকতায় শেয়ারবাজারে তালিকাভুক্ত গ্রুপটির তিন কোম্পানির পর্ষদ পুনর্গঠন করা হয়েছে।

এর আগে গত বছরের জুলাইয়ে সালমান এফ রহমানকে শেয়ারবাজারে ‘আজীবন অবাঞ্ছিত’ ঘোষণা করেছিল বিএসইসি। তবে পুনর্গঠিত পর্ষদগুলোতে তাঁর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ব্যক্তিরা রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]