প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ১:০৯ পিএম (ভিজিট : ৬০)

আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে এমন খবরকে গুজব ও ভিত্তিহীন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
তিনি বলেন আওয়ামী লীগের কার্যক্রমের ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে বিভিন্ন মাধ্যমে যে খবর ছড়িয়েছে, তা সঠিক নয়। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
তথ্যমন্ত্রী বলেন, নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হচ্ছে এমন কোনো সিদ্ধান্ত বা উদ্যোগ সরকারের নেই। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া এ ধরনের তথ্যকে গুজব হিসেবে অভিহিত করেন তিনি।
তিনি বলেন, যাচাই-বাছাই না করে কোনো তথ্য প্রচার করা উচিত নয়। এ ধরনের গুজবের কারণে জনমনে বিভ্রান্তি তৈরি হতে পারে।
উল্লেখ্য, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকার মধ্যে দলটির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হচ্ছে এমন খবর সম্প্রতি বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে। এর পরিপ্রেক্ষিতেই তথ্যমন্ত্রী বিষয়টি পরিষ্কার করে জানান, এ খবরের কোনো ভিত্তি নেই।