রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩

শিরোনাম: বেনাপোল দিয়ে মরিচের সরবরাহ বাড়ছে, দ্রুত কমছে দাম   রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে উত্তাপ, ফখরুল-হাফিজের নাম আলোচনায়   মাতারবাড়িতে প্রধানমন্ত্রীর পদচারণা, নজরে মেগাপ্রকল্পের অগ্রগতি   এতিমদের জন্য ভালোবাসার হাত বাড়িয়ে দিলেন সায়েম সোবহান আনভীর   আত্মত্যাগের বিনিময়ে পাওয়া বাংলাদেশকে আরও উন্নত করতে হবে: প্রধানমন্ত্রী   ডিজিটাল যুগে ঢাকার ঐতিহ্যবাহী লাইব্রেরি ও বইপাঠের সংগ্রাম   ‘গণঅভ্যুত্থান নিউটনের আপেল নয়, ১৭ বছরের আন্দোলনের ফসল:স্বরাষ্ট্রমন্ত্রী    
রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে উত্তাপ, ফখরুল-হাফিজের নাম আলোচনায়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ১২:১০ পিএম   (ভিজিট : ৭৭)

দেশের ২৩তম রাষ্ট্রপতি কে হচ্ছেন এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে জোর আলোচনা। দীর্ঘ ৩৫ বছর পর এবার রাষ্ট্রপতি নির্বাচনে ভোট হওয়ার সম্ভাবনা তৈরি হওয়ায় নির্বাচন ঘিরে বাড়ছে আগ্রহ। ক্ষমতাসীন বিএনপির সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির মনোনীত প্রার্থীর জয় অনেকটাই নিশ্চিত বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

গত ১ আগস্ট গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত এবং দলীয় প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ওপর দেওয়া হয়েছে।

দলীয় একাধিক সূত্রের বরাতে জানা গেছে, রাষ্ট্রপতি পদে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে কয়েকজন জ্যেষ্ঠ নেতার নাম আলোচনায় রয়েছে। তাদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বর্তমানে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও দলের ভেতরে গ্রহণযোগ্যতার কারণে রাষ্ট্রপতি পদে তার নাম গুরুত্ব পাচ্ছে।

অন্যদিকে, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের নামও আলোচনায় রয়েছে। বিএনপির জ্যেষ্ঠ নেতাদের কেউ কেউ মনে করছেন, ফখরুল ও হাফিজ দুজনেরই দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং দলের ভেতরে গ্রহণযোগ্যতা রয়েছে। তবে শেষ পর্যন্ত রাষ্ট্রপতি পদে কে প্রার্থী হবেন, সে সিদ্ধান্ত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানই নেবেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ জানিয়েছেন, রাষ্ট্রপতি প্রার্থী নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। নাম চূড়ান্ত হলে যথাযথ প্রক্রিয়ায় তা জানানো হবে।

এদিকে শুরুতে অনাগ্রহ প্রকাশ করলেও রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (৮ আগস্ট) মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জামায়াতের ১১ দলীয় জোটের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ জানিয়েছেন, জোটের পক্ষ থেকে একজন প্রার্থী দেওয়া হবে। এ বিষয়ে রোববার (৯ আগস্ট) ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক হওয়ার কথা রয়েছে। প্রার্থীর নাম চূড়ান্ত হলেও এখনই তা প্রকাশ করা হচ্ছে না বলে জানা গেছে।

গত ২৪ জুলাই মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদ ছাড়ার পর নতুন রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, ১৩ আগস্ট মনোনয়নপত্র জমা, ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ভোট অনুষ্ঠিত হবে ২০ আগস্ট।

উল্লেখ্য, ১৯৯১ সালে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পর একাধিক প্রার্থী থাকায় সর্বশেষ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট হয়েছিল। এরপর প্রতিবারই ক্ষমতাসীন দলের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। এবার জামায়াত প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় ৩৫ বছর পর ফের প্রতিদ্বন্দ্বিতামূলক রাষ্ট্রপতি নির্বাচনের পরিস্থিতি তৈরি হয়েছে।

তবে জাতীয় সংসদে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা থাকায় শেষ পর্যন্ত দলটির মনোনীত প্রার্থীই রাষ্ট্রপতি নির্বাচিত হবেন এমনটাই মনে করছেন রাজনৈতিক অঙ্গনের সংশ্লিষ্টরা।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]