শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩

শিরোনাম: ‘গণঅভ্যুত্থান নিউটনের আপেল নয়, ১৭ বছরের আন্দোলনের ফসল:স্বরাষ্ট্রমন্ত্রী    রাশিয়ার তেল কিনলেই বিপদ, ভারত-চীনের ওপর ১০০% শুল্কের পথ খুলল যুক্তরাষ্ট্র   ইরান যুদ্ধে শুধু আকাশ হামলা যথেষ্ট নয়, ট্রাম্পকে সতর্ক করলেন মার্কিন শীর্ষ জেনারেল   বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি ঢাকা মহানগর (উত্তর) কমিটির অনুমোদন   দীর্ঘ প্রতীক্ষার অবসান, তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হচ্ছে শিগগির:পানিসম্পদ প্রতিমন্ত্রী    মুক্তিযুদ্ধ ছিল জনতার যুদ্ধ, কোনো দলের নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি   কৃষকের ন্যায্য দাম নিশ্চিত করতে সিন্ডিকেট ভাঙার উদ্যোগ: আইনমন্ত্রী   
কৃষকের ন্যায্য দাম নিশ্চিত করতে সিন্ডিকেট ভাঙার উদ্যোগ: আইনমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১:২৩ পিএম   (ভিজিট : ৩১)

সারাদেশে ব্যবসায়িক সিন্ডিকেট ভেঙে প্রান্তিক কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্য দাম নিশ্চিত করতে সরকার উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।

শনিবার (৮ আগস্ট) সকালে ঝিনাইদহের শৈলকুপায় পাট ও পেঁয়াজের বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ব্যবসায়িক সিন্ডিকেটের কারণে কোনোভাবেই যেন কৃষক ক্ষতিগ্রস্ত না হন, সেদিকে সরকার বিশেষ নজর দিচ্ছে। বাজারে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে প্রান্তিক কৃষকের স্বার্থ সুরক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি বলেন, কৃষক কঠোর পরিশ্রম করে ফসল উৎপাদন করেন। কিন্তু অনেক সময় বাজার ব্যবস্থাপনার কারণে তারা উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হন। এ পরিস্থিতি পরিবর্তনে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে।

মজুতদারদের সতর্ক করে মন্ত্রী বলেন, অবৈধভাবে পণ্য মজুত করলে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। তিনি বলেন, ‘মজুতদারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। তাই ভেবে মজুত করবেন।’

বাজার পরিদর্শনের সময় আইনমন্ত্রী শৈলকুপার বিভিন্ন হাট ও বাজার ঘুরে দেখেন। এ সময় তিনি ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে তাদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ শোনেন।

তাৎক্ষণিকভাবে সমাধানযোগ্য সমস্যাগুলো সমাধানের ব্যবস্থা করার পাশাপাশি কৃষক ও চাষিরা যাতে কোনো ধরনের ক্ষতির মুখে না পড়েন, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]