শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩

শিরোনাম: এতিমদের জন্য ভালোবাসার হাত বাড়িয়ে দিলেন সায়েম সোবহান আনভীর   আত্মত্যাগের বিনিময়ে পাওয়া বাংলাদেশকে আরও উন্নত করতে হবে: প্রধানমন্ত্রী   ডিজিটাল যুগে ঢাকার ঐতিহ্যবাহী লাইব্রেরি ও বইপাঠের সংগ্রাম   ‘গণঅভ্যুত্থান নিউটনের আপেল নয়, ১৭ বছরের আন্দোলনের ফসল:স্বরাষ্ট্রমন্ত্রী    রাশিয়ার তেল কিনলেই বিপদ, ভারত-চীনের ওপর ১০০% শুল্কের পথ খুলল যুক্তরাষ্ট্র   ইরান যুদ্ধে শুধু আকাশ হামলা যথেষ্ট নয়, ট্রাম্পকে সতর্ক করলেন মার্কিন শীর্ষ জেনারেল   বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি ঢাকা মহানগর (উত্তর) কমিটির অনুমোদন   
রাজনৈতিক পরিচয় নয়, পেশাদারিত্ব ও সেবাই চিকিৎসকদের মূল দায়িত্ব: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১২:৪৯ পিএম   (ভিজিট : ৪৪)

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, রাজনৈতিক সম্পৃক্ততা যেন পেশাদারিত্বে ব্যাঘাত সৃষ্টি না করে, সেদিকে খেয়াল রাখবেন। সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মান উন্নয়ন সম্ভব নয়।

শনিবার (৮ আগস্ট) বেলা ১২টার দিকে ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে চিকিৎসকদের উদ্দেশে তিনি একথা বলেন।

এর আগে ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চিকিৎসক সমাবেশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এসময় জাতীয় সংসদ প্রাঙ্গণে প্রধানমন্ত্রী একটি নিম গাছের চারা রোপণ করেন।

এ সময় তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও একটি গাছের চারা রোপণ করেন। এরপর জাতীয় সঙ্গীত শেষে দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি শুরু করেন প্রধানমন্ত্রী। চিকিৎসক সমাবেশ শুরুর আগে তারা শান্তির দুটি পায়রা উড়িয়ে দেন।

এ সময় অন্যান্যের মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল প্রমুখ উপস্থিত ছিলেন।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]