বুধবার ১২ আগস্ট ২০২৬ ২৮ শ্রাবণ ১৪৩৩

শিরোনাম: ঢাকার বার্তা নিয়ে মোদির সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক   প্রেমের পরিণয় : আর্জেন্টিনার ‘জামাই’ রোনালদো   আ.লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর ভিত্তিহীন: তথ্যমন্ত্রী   সিলেটে এক বাসায় স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ, ঘটনাস্থলে পুলিশ   রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির সব প্রস্তুতি সম্পন্ন   বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার শক্তিশালী একাদশ ঘোষণা   আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ   
বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার শক্তিশালী একাদশ ঘোষণা
স্পোর্ট ডেস্ক
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ১২:৩৩ পিএম   (ভিজিট : ৫০)

দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচকে সামনে রেখে শক্তিশালী একাদশ ঘোষণা করেছে স্বাগতিক অস্ট্রেলিয়া।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) ডারউইনের মারারা ওভালে শুরু হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট। ম্যাচের একদিন আগে নিজেদের একাদশ নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার একাদশে ফিরেছেন অভিজ্ঞ পেসার জশ হ্যাজলউড। ফলে দীর্ঘ সময় পর মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জশ হ্যাজলউড ও নাথান লায়নের সমন্বয়ে তাদের অভিজ্ঞ ‘ফ্যাব ফোর’ বোলিং আক্রমণ একসঙ্গে মাঠে নামছে। স্কট বোল্যান্ডকে বাদ দিয়ে হ্যাজলউডকে একাদশে রাখা হয়েছে।

অন্যদিকে প্রথমবারের মতো টেস্ট ক্রিকেটে অভিষেক হতে যাচ্ছে ওপেনার জেক ওয়েদারাল্ডের। উসমান খাজার অবসরের পর অস্ট্রেলিয়ার টপ অর্ডারে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন তিনি।

অস্ট্রেলিয়ার একাদশ: জেক ওয়েদারাল্ড, ট্রাভিস হেড, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি, বিউ ওয়েবস্টার, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), নাথান লায়ন ও জশ হ্যাজলউড।

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে এই শক্তিশালী বোলিং আক্রমণই অস্ট্রেলিয়ার বড় অস্ত্র হিসেবে বিবেচিত হচ্ছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশকে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে।

বাংলাদেশের সর্বশেষ অস্ট্রেলিয়া সফর হয়েছিল ২০০৮ সালে। ফলে ১৮ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ২২ আগস্ট ম্যাকেতে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]