মঙ্গলবার ৪ আগস্ট ২০২৬ ১৯ শ্রাবণ ১৪৩৩

শিরোনাম: লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ২৫৪ উপ-সহকারী প্রকৌশলী বদলি   জুলাই আন্দোলনে ছাত্র-জনতাকে 'সন্ত্রাসী-জঙ্গি' বলেছিলেন আরাফাত   স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এখনও কোনো স্পষ্ট নির্দেশনা নেই: ইসি সচিব   আত্রাইয়ে বুপ্রেনরফিন ইনজেকশনসহ এক মাদক কারবারি আটক   নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না, শরণখোলায় মাদক কারবারি ইলিয়াস গ্রেপ্তার   আওয়ামী সাংবাদিক ও বুদ্ধিজীবীদের কারণেই শেখ হাসিনার পতন: বুলু   আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন সেনাপ্রধান   
টিকে থাকতে নয়, অস্ট্রেলিয়ার মাটিতে বড় কিছু অর্জনের লক্ষ্য টাইগারদের
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ১০:৫১ এএম   (ভিজিট : ৫৭)

দুই টেস্ট খেলতে অস্ট্রেলিয়ায় পৌঁছে গেছে বাংলাদেশ দলের প্রথম বহর। গতকাল রাতে দেশ ছেড়েছে দ্বিতীয় বহর। তাদের সঙ্গে ছিলেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমনসহ ৮ জন। দেশ ছাড়ার আগে তিনি বিমানবন্দরে গণমাধ্যমের সঙ্গে আলাপ করেছেন।

বাশার বলেন, ‘চ্যালেঞ্জ তো ২৩ বছর আগেও ছিল, এখনও আছে। অবশ্যই ২৩ বছর আগের লক্ষ্যটা একরকম ছিল, এখনকার লক্ষ্যটা ভিন্ন। তখনকার প্রেক্ষাপট একরকম ছিল, এখনকার প্রেক্ষাপট অন্যরকম। অবশ্যই, তখন আসলে আমাদের মূল লক্ষ্য ছিল টিকে থাকা। তবে আমরা শুধু টিকে থাকতে যাচ্ছি না, আমরা ভালো কিছু করতে চাই।’

লিটন দাসের ফেরা নিয়ে তিনি বলেন, ‘আমাদের নিয়মিত তিন সদস্য বাইরে চলে গিয়েছিল। নাহিদ রানা, শরিফুল, লিটন। লিটনকে ফিরে পেয়েছি, এটা খুবই ভালো। নাহিদ রানাকে হয়তো পাব না। শরিফুলকেও যদি পাই, তাহলে সেটা আমাদের জন্য অনেক ভালো হবে। তবে লিটনের ফিরে আসা অবশ্যই ইতিবাচক লক্ষণ। আমাদের ব্যাটিংটা একটু শক্ত হলো।’

অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশের লক্ষ্য নিয়ে বাশার বলেন, ‘আমার মনে হয়, সবাই খুব রোমাঞ্চিত। যাদের সঙ্গে দলের যতটুকু কথা হয়েছে, গেলে আরও ভালোভাবে কথা হবে। সবাই এখানে বিশেষ কিছু করে তাদের ক্যারিয়ারে মনে রাখার মতো কিছু করতে চায়। আমরা জানি যে চ্যালেঞ্জটা অনেক বেশি। অবশ্যই অস্ট্রেলিয়া খুব শক্তিশালী দল। কিন্তু সবাই এমন কিছু করতে চায়, যেটা সারা জীবন মনে রাখতে পারবে, যেটা তাদের ক্যারিয়ারের অন্যতম সেরা অর্জন হতে পারে। আমার মনে হয়, সবাই খুব ইতিবাচক। জানি কাজটা কঠিন, অবশ্যই কঠিন। কিন্তু কাজটা করতে পারলে সবারই ভালো লাগবে।’










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]