সোমবার ৩ আগস্ট ২০২৬ ১৯ শ্রাবণ ১৪৩৩

শিরোনাম: লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ২৫৪ উপ-সহকারী প্রকৌশলী বদলি   জুলাই আন্দোলনে ছাত্র-জনতাকে 'সন্ত্রাসী-জঙ্গি' বলেছিলেন আরাফাত   স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এখনও কোনো স্পষ্ট নির্দেশনা নেই: ইসি সচিব   আত্রাইয়ে বুপ্রেনরফিন ইনজেকশনসহ এক মাদক কারবারি আটক   নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না, শরণখোলায় মাদক কারবারি ইলিয়াস গ্রেপ্তার   আওয়ামী সাংবাদিক ও বুদ্ধিজীবীদের কারণেই শেখ হাসিনার পতন: বুলু   আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন সেনাপ্রধান   
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এখনও কোনো স্পষ্ট নির্দেশনা নেই: ইসি সচিব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৬:৫৪ পিএম   (ভিজিট : ৪০)

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের পক্ষ থেকে এখনও সুস্পষ্ট দিকনির্দেশনা পায়নি নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (০৩ আগস্ট) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে ইসি সচিব বলেন, স্থানীয় সরকার নির্বাচনে গত ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ রেখেছিল ইসি। এখন যেহেতু স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ইসির কাছে সুস্পষ্ট নির্দেশনা নেই, তাই ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সময়সীমা পরিবর্তন হতে পারে বা না- হতে পারে।

আগামী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু করা সম্ভব হবে কি না এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, তফসিল ঘোষণা থেকে নির্বাচনের তারিখের মধ্যে সাধারণত ৪৫ দিনের ব্যবধান থাকে। এ ছাড়া ভোটার তালিকা চূড়ান্ত ও প্রিন্ট করতে আরও প্রায় দেড় মাস সময় লাগে। সব মিলিয়ে একটি নির্বাচনের জন্য প্রায় তিন মাসের একটি প্রস্তুতির সময় প্রয়োজন হয়। সুস্পষ্ট কোনো তথ্য না থাকায় এ বিষয়ে তার কথা না বলাই ভালো।

রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল ঠিক হয়নি জানিয়ে ইসি সচিব বলেন, এখনো নির্বাচনের তফশিল ঠিক হয়নি। আমরা ভোটার তালিকা পাঠানোর জন্য সংসদ সচিবালয়কে অনুরোধ করেছি। সেটি এখন পর্যন্ত পাইনি। ভোটার তালিকা পাওয়ার পর রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল নিয়ে আলোচনা হবে।

জাতীয় পরিচয়পত্র সংশোধন নিয়ে ইসি সচিব বলেন, এনআইডি নিয়ে কমিটি করা হয়েছে। ব্রড ফ্রেম অফ রেফারেন্সে আলোচনাটা করা হয়েছে। কিন্তু এসওপিটা করা হয়নি যে, কী কী জিনিস তারা দেখবে, যাতে কোনোরকমের অসংগতি না থাকে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]