বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬ ১৫ শ্রাবণ ১৪৩৩

শিরোনাম: ক্রিকেট এক্সিলেন্স সেন্টার পরিদর্শনে ভারত যাচ্ছেন বিসিবি সভাপতি তামিম   ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ   হামের উপসর্গে প্রাণ গেল আরও ৪ শিশুর   ‘নতুন বন্দোবস্ত’ বাস্তবায়নের নামে ভণ্ডের রাজনীতি কায়েম করছে এনসিপি: রাশেদ খাঁন   আদালতে কলিমউল্লাহ, আবু সাঈদ হত্যায় সবার আগে প্রতিবাদ করেছি   বিপিএলের মান বাড়াতে যা বললেন তামিম ইকবাল   স্বর্ণের বাজারে ধস, কমেছে আন্তর্জাতিক দাম   
ক্রিকেট এক্সিলেন্স সেন্টার পরিদর্শনে ভারত যাচ্ছেন বিসিবি সভাপতি তামিম
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ৬:১৬ পিএম   (ভিজিট : ৪৯)

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল ভারত সফরে যাচ্ছেন। তামিমের সঙ্গী হিসেবে যাচ্ছেন বিসিবির গ্রাউন্ডস এবং এইচপি চেয়ারম্যান শাহনিয়ান তানিম। 

এই সফরের মূল উদ্দেশ্য বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের আধুনিক সেন্টার অব এক্সিলেন্স পরিদর্শন করা। পূর্বাচলে বিশ্বমানের ক্রিকেট এক্সিলেন্স সেন্টার গড়ে তোলার পরিকল্পনা রয়েছে বিসিবির। সেই প্রকল্পের জন্য ভারতের আধুনিক অবকাঠামো, প্রশিক্ষণ ব্যবস্থা, জিম, স্পোর্টস সায়েন্স ও বায়োমেকানিক্স সুবিধা কাছ থেকে দেখবেন তামিম।

গতকাল বুধবার বিসিবির সভায় পূর্বাচল স্টেডিয়ামে এক্সিলেন্স সেন্টার নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে। সেই সঙ্গে দ্রুত কাজ শুরুর কথাও জানিয়েছেন বোর্ড সভাপতি। 

আগামী সেপ্টেম্বরে বাংলাদেশে এসে দ্বিপাক্ষিক সিরিজ খেলার কথা বাংলাদেশ দলের। তামিমের এই সফরে আসন্ন সেই সিরিজ নিয়েও আলোচনা হতে পারে।










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]