শনিবার ২৫ জুলাই ২০২৬ ৯ শ্রাবণ ১৪৩৩

শিরোনাম: শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যেও পদত্যাগ করছেন না ধর্মেন্দ্র প্রধান   রাষ্ট্রপতি মর্যাদার সঙ্গে দায়িত্ব পালন করেছেন, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী   সাহাবুদ্দিনের আগে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছিলেন যারা   রাষ্ট্রপতির পদকে ব্যক্তি নয়, প্রতিষ্ঠান হিসেবে দেখে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী   বঙ্গভবন ছাড়ার প্রস্তুতি, রোববার গুলশানের বাসায় উঠবেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন   ‘সততার সঙ্গে দায়িত্ব পালন করেছি’—পদত্যাগপত্রে যা লিখলেন রাষ্ট্রপতি   ‘অটোনমিক নিউরোপ্যাথি’তে আক্রান্ত সাহাবুদ্দিন, জানুন এই রোগের লক্ষণ   
মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারে শেষ অধ্যায়, অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৪:০৩ পিএম   (ভিজিট : ৫৯)

সদ্য সমাপ্ত ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর মেসির ভবিষ্যৎ নিয়ে নানা জল্পনা শুরু হয়। তবে আর্জেন্টিনার স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে নতুন প্রতিবেদনে তার অবসরের স্পষ্ট একটি সময়রেখা উঠে এসেছে।

আর্জেন্টিনার জার্সি গায়ে আর কোনো বিশ্বকাপে দেখা যাবে না লিওনেল মেসিকে। তবে এখনই তিনি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাচ্ছেন না; দলের একটি মসৃণ পালাবদল বা ট্রানজিশন নিশ্চিত করতে আগামী কয়েক মাস খেলা চালিয়ে যাবেন। এরপরই আনুষ্ঠানিকভাবে বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানবেন ৩৯ বছর বয়সী এই মহাতারকা।

প্রতিবেদনে বলা হয়েছে, লা আলবিসেলেস্তেদের হয়ে আবারও বিশ্বকাপ খেলার কোনো পরিকল্পনা মেসির নেই। তবে হুট করেই তিনি বুট জোড়া তুলে রাখছেন না। জাতীয় দলে নতুন খেলোয়াড়দের মানিয়ে নেওয়ার সুযোগ করে দিতে তিনি আরও কিছুদিন খেলা চালিয়ে যাবেন এবং নিকট ভবিষ্যতেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন।

এদিকে, এই ফুটবল জাদুকরের বিদায়বেলা স্মরণীয় করে রাখতে বিশেষ উদ্যোগ নিচ্ছে দেশটির ফুটবল নিয়ন্ত্রক সংস্থা (এএফএ)। ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম বিইন স্পোর্টস জানিয়েছে, মেসির জন্য একটি জাঁকজমকপূর্ণ ও হাই-প্রোফাইল বিদায়ী ম্যাচের পরিকল্পনা করছে এএফএ। এর মাধ্যমে আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা এই তারকাকে রাজকীয়ভাবে বিদায় জানানোর সুযোগ পাবেন ভক্তরা। সাধারণত বড় তারকাদের অবসর সামাজিক যোগাযোগমাধ্যমের কোনো পোস্ট বা সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনের মধ্যে সীমাবদ্ধ থাকলেও, ১০ নম্বর জার্সিধারীর ক্ষেত্রে এটি এক জমকালো ও অবিস্মরণীয় আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হবে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।

এর আগে ২০২৬ বিশ্বকাপে ৩৯ বছর বয়সেও দারুণ ছন্দে ছিলেন মেসি। বয়সকে পাত্তা না দিয়ে পুরো আসরে আটটি গোল ও চারটি অ্যাসিস্ট করে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হন তিনি। কিন্তু স্পেনের কাছে হারের পর নিজের ভবিষ্যৎ নিয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান মেসি। ওই সময় দলের কোচ লিওনেল স্কালোনি জানিয়েছিলেন, মেসির জন্য জাতীয় দলের দরজা সব সময়ই খোলা থাকবে।

আন্তর্জাতিক ফুটবলে লিওনেল মেসির পথচলা ছিল নানা উত্থান-পতনে ভরপুর। ক্যারিয়ারের একটা পর্যায়ে এসে টানা বেশ কয়েকটি টুর্নামেন্টের ফাইনাল হেরে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। তবে সেই ব্যর্থতার বৃত্ত ভেঙে আর্জেন্টিনাকে ফুটবল ইতিহাসের অন্যতম সফল এক যুগে প্রবেশ করান এই ফরোয়ার্ড। তার নেতৃত্বেই আর্জেন্টিনা ২০২১ সালের কোপা আমেরিকা, ২০২২ সালের ফিনালিসিমা, ২০২২ বিশ্বকাপ এবং ২০২৪ সালের কোপা আমেরিকার শিরোপা জয় করে। সেই সাফল্যের ধারাবাহিকতায় সর্বশেষ ২০২৬ সালের বিশ্বকাপেও দলকে ফাইনালে তুলেছিলেন তিনি।










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]