শনিবার ২৫ জুলাই ২০২৬ ৯ শ্রাবণ ১৪৩৩

শিরোনাম: শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যেও পদত্যাগ করছেন না ধর্মেন্দ্র প্রধান   রাষ্ট্রপতি মর্যাদার সঙ্গে দায়িত্ব পালন করেছেন, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী   সাহাবুদ্দিনের আগে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছিলেন যারা   রাষ্ট্রপতির পদকে ব্যক্তি নয়, প্রতিষ্ঠান হিসেবে দেখে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী   বঙ্গভবন ছাড়ার প্রস্তুতি, রোববার গুলশানের বাসায় উঠবেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন   ‘সততার সঙ্গে দায়িত্ব পালন করেছি’—পদত্যাগপত্রে যা লিখলেন রাষ্ট্রপতি   ‘অটোনমিক নিউরোপ্যাথি’তে আক্রান্ত সাহাবুদ্দিন, জানুন এই রোগের লক্ষণ   
রাষ্ট্রপতির পদকে ব্যক্তি নয়, প্রতিষ্ঠান হিসেবে দেখে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১২:১৪ এএম   (ভিজিট : ৩৫)

রাষ্ট্রপতির পদটিকে বিএনপি কোনো ব্যক্তির মাধ্যমে নয়, বরং সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে দেখেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আজ শুক্রবার মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর প্রতিক্রিয়ায় সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা এটিকে (রাষ্ট্রপতি পদ) একটি প্রতিষ্ঠান হিসেবে দেখি। আমরা দেখেছি তিনি যথাযথ মর্যাদার সঙ্গে তার দায়িত্ব পালন করেছেন এবং তিনি আমাদের সরকারকে সহযোগিতা করেছেন।’

জুলাই অভ্যুত্থানের আগে সাহাবুদ্দিনের ভূমিকা নিয়ে সালাহউদ্দিন বলেন, ‘তিনি যেহেতু স্বৈরাচারী সরকারের আমলে নির্বাচিত রাষ্ট্রপতি ছিলেন, তাই সেই সময়কার কিছু সমালোচনা ছিল।’

‘তবে, অন্তর্বর্তী সরকার গঠনের আগে ৫ থেকে ৮ আগস্ট পর্যন্ত তিনি যে ভূমিকা পালন করেছেন, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। সংকটের সময়ে রাষ্ট্রকে সাংবিধানিক পথে রাখার ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ ভূমিকা প্রশংসার দাবিদার,’ যোগ করেন তিনি।

সালাহউদ্দিন আরও বলেন, ‘এটাও সত্য যে, অন্তর্বর্তী সরকারের সময় রাষ্ট্রপতিকে যথাযথভাবে ও মর্যাদার সঙ্গে তার দায়িত্ব পালন করতে দেওয়া হয়নি।’

রাষ্ট্রপতির সাংবিধানিকভাবে পদত্যাগের অধিকার রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘রাষ্ট্রপতি স্বাস্থ্যগত কারণে বা অন্য যেকোনো কারণে পদত্যাগ করতে পারেন। তার সেই সুযোগ রয়েছে। তিনি পদত্যাগ করেছেন এবং সাংবিধানিক বিধান অনুযায়ী স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। এখন তা গেজেট আকারে প্রকাশ করা হবে। এরপর নতুন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘৯০ দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। এ সময় বিধি ও সংবিধান অনুযায়ী স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।’

সবকিছুই বিধি অনুযায়ী হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘এখন নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে।’









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]