শুক্রবার ২৪ জুলাই ২০২৬ ৮ শ্রাবণ ১৪৩৩

শিরোনাম: ককরোচ নিয়ে মুখ খুললেন বলিউড তারকারা   বিশ্ব রেকর্ড গড়লেন বৈভব সূর্যবংশী   ২২ দিনে দেশে এলো ২.১৭ বিলিয়ন ডলারের রেমিট্যান্স   দাবি না মানলে মোদির পদত্যাগের দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি সিজেপি প্রধানের   রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন, বিদেশ সফর সংক্ষিপ্ত করলেন স্পিকার   রাষ্ট্রপতি অপসারণের খবরকে ‘সুসংবাদ’ বললেন আসিফ মাহমুদ   বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তা   
বিশ্ব রেকর্ড গড়লেন বৈভব সূর্যবংশী
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ১২:১৮ এএম   (ভিজিট : ৬৫)

আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে ফিফটির বিশ্ব রেকর্ড গড়লেন বৈভব সূর্যবংশী। 

বৃহস্পতিবার (২৩ জুলাই) জিম্বাবুয়ের বিপক্ষে টি-টুয়েন্টি ম্যাচে ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক ফিফটি করার সময় তার বয়স ছিল মাত্র ১৫ বছর ১১৮ দিন।

এর আগে এই রেকর্ডটি ছিল নেপালের কুশল মাল্লার। তিনি ২০২০ সালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ওয়ানডেতে ১৫ বছর ৩৪০ দিন বয়সে ফিফটি করেছিলেন। সেই রেকর্ডই ভেঙে দিলেন সূর্যবংশী।

আন্তর্জাতিক ক্রিকেটে সূর্যবংশীর শুরুটা অবশ্য খুব একটা ভালো হয়নি। গত ৪ জুলাই ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক ম্যাচে তিনি করেন ১৪ রান। পরের দুই ইনিংসে তার ব্যাট থেকে এসেছিল ১৩ ও ১৫ রান। তবে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই দেখালেন নিজের সামর্থ্য। বাঁহাতি এই ওপেনার মাত্র ১৮ বলে ৪টি চার ও ৪টি ছক্কায় তুলে নেন দুর্দান্ত এক ফিফটি। 

হারারের ম্যাচটিতে ভারতের জয়ের লক্ষ্য অবশ্য খুব বড় ছিল না। ১২৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুর আক্রমণাত্মক ব্যাটিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে আসে ভারত। শেষ পর্যন্ত দলটি জিতেছে ৭ উইকেট আর ৪০ বল হাতে রেখে। নতুন অধিনায়ক শ্রেয়াস আইয়ারের অধীনে এই প্রথম জিতল ভারত। 

সূর্যবংশীর আগে ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে হাফ সেঞ্চুরির রেকর্ডটি ছিল শচীন টেন্ডুলকারের। ১৯৮৯ সালের নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে ফয়সালাবাদ টেস্টে ৫৯ রান করার সময় টেন্ডুলকারের বয়স ছিল ১৬ বছর ২১৩ দিন। প্রায় ৩৭ বছর পর সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়লেন বৈভব সূর্যবংশী।










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]