বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬ ১৫ শ্রাবণ ১৪৩৩

শিরোনাম: ক্রিকেট এক্সিলেন্স সেন্টার পরিদর্শনে ভারত যাচ্ছেন বিসিবি সভাপতি তামিম   ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ   হামের উপসর্গে প্রাণ গেল আরও ৪ শিশুর   ‘নতুন বন্দোবস্ত’ বাস্তবায়নের নামে ভণ্ডের রাজনীতি কায়েম করছে এনসিপি: রাশেদ খাঁন   আদালতে কলিমউল্লাহ, আবু সাঈদ হত্যায় সবার আগে প্রতিবাদ করেছি   বিপিএলের মান বাড়াতে যা বললেন তামিম ইকবাল   স্বর্ণের বাজারে ধস, কমেছে আন্তর্জাতিক দাম   
বিপিএলের মান বাড়াতে যা বললেন তামিম ইকবাল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ৪:১৭ পিএম   (ভিজিট : ৪৫)

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসর নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে। যদিও টুর্নামেন্ট আয়োজন না হওয়ার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি, তবে বোর্ড সভাপতি তামিম ইকবালের বক্তব্যে স্পষ্ট হয়েছে শুধু আয়োজনের জন্য বিপিএল করতে চান না তিনি।

বুধবার (২৯ জুলাই) বিসিবির বোর্ড সভায় বিপিএল আয়োজনের বিষয়টি নিয়ে আলোচনা হয়। সভা শেষে সংবাদ সম্মেলনে তামিম ইকবাল বলেন, পর্যাপ্ত প্রস্তুতির সময় না থাকলে তাড়াহুড়ো করে বিপিএল আয়োজনের পক্ষে নন তিনি।

তামিম বলেন, বিপিএল আমি শুধু করার জন্য করব না। আমার মনে হয় না হাতে পর্যাপ্ত সময় আছে। যদি সামনে বিপিএল আয়োজন করি, তাহলে সেটি ভালোভাবে করব এবং যেভাবে করা উচিত সেভাবেই করব।

এদিকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বোর্ড সভায় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট তদারকির দায়িত্বে থাকা একটি গুরুত্বপূর্ণ কমিটির চেয়ারম্যান হয়েছেন তামিম ইকবাল। বিষয়টি নিয়ে তিনি বলেন, ৯ জুলাই অনুষ্ঠিত অনানুষ্ঠানিক বৈঠক এবং ১১-১২ জুলাইয়ের আনুষ্ঠানিক বৈঠকে অংশ নিয়েছেন তিনি। সেখানে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে এবং নিজের বক্তব্যও উপস্থাপন করেছেন।  

তামিম বলেন, এটি আমার জন্য যেমন গর্বের, তেমনি দেশের জন্যও একটি বড় অর্জন। প্রথম দিনেই আমাকে একটি কমিটির চেয়ারম্যান করা হয়েছে।

তিনি জানান, বিশ্বজুড়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগের কার্যক্রম পর্যবেক্ষণ, সেগুলোর পরিচালনাগত প্রক্রিয়া সঠিকভাবে অনুসরণ হচ্ছে কি না এবং কোনো অনিয়ম হচ্ছে কি না, তা দেখভালের দায়িত্ব থাকবে এই কমিটির ওপর।

তামিম আরও বলেন, এ ধরনের লিগগুলোতে যে কাজগুলো হওয়া উচিত নয়, সেগুলো হচ্ছে কি না তা পর্যবেক্ষণ করাই কমিটির অন্যতম দায়িত্ব। এছাড়া আন্তর্জাতিক ক্রিকেট-সংশ্লিষ্ট আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও এই কমিটি কাজ করবে এবং প্রয়োজনীয় সুপারিশ ও পদক্ষেপ নেবে।










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]