সোমবার ২৭ জুলাই ২০২৬ ১১ শ্রাবণ ১৪৩৩

শিরোনাম: মঙ্গলবার বঙ্গভবনে প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি   ধর্মেন্দ্রর পর এবার পাঞ্জাবের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি   স্কুল ব্যাগ পেয়ে হাসিমুখে শ্রেণিকক্ষে পঞ্চপল্লীর প্রাক-প্রাথমিক শিক্ষার্থীরা   রাজধানীতে পুলিশের অভিযানে ৪২ জন গ্রেফতার   রেমিট্যান্সে সুখবর, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা   দেশে প্রায় ৪ কোটি শিক্ষিত বেকার যুবক: মির্জা ফখরুল   ১৬ বছরে দেশ থেকে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: আইনমন্ত্রী   
বিশ্বকাপের পর প্রথমবার জনসম্মুখে মেসি, এরপরই যা ঘটল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ৫:৩৮ পিএম   (ভিজিট : ৪৪)

২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হৃদয়বিদারক হারের পর প্রথমবারের মতো জনসম্মুখে দেখা গেল লিওনেল মেসিকে। 

বর্তমানে তিনি পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন নিজ শহর রোজারিওতে। তারই এক ফাঁকে শনিবার তিনি আরোয়ো সেকোর আন্তোনিও দি জিয়াকোমো স্টেডিয়ামে প্রিমেরা সি লিগের একটি ম্যাচ দেখতে যান। 

এই স্টেডিয়াম তার নিজ শহর রোজারিওর কাছেই অবস্থিত। ম্যাচটি ছিল তার পরিবার পরিচালিত ক্লাব লিওনেস এফসি এবং সেন্ট্রাল কোর্দোবার মধ্যে। 

কালো হুডি পরে নিজেকে আড়াল রাখার চেষ্টা করে ম্যাচ শুরুর পর মাঠে পৌঁছান মেসি। তবে আট বারের ব্যালন ডি'অর জয়ী এই তারকাকে দ্রুতই চিনে ফেলেন সমর্থকরা। টেলিভিশন ক্যামেরা এবং দর্শকদের মোবাইল ফোনে ধরা পড়ে, গোলপোস্টের পেছনের একটা ব্যালকনি থেকে ম্যাচ দেখছিলেন তিনি।

৩৯ বছর বয়সী মেসি হাসিমুখে হাত নেড়ে দর্শকদের অভিবাদন জানান। শিশু এবং সমর্থকরা তার নাম ধরে চিৎকার করে, আর উপস্থিত সবাই উষ্ণ করতালিতে তাকে স্বাগত জানান।

তবে মাঠের খেলায় স্বাগতিক দলের জন্য উদযাপনের তেমন কিছু ছিল না। সেন্ট্রাল কোর্দোবার কাছে ২-০ গোলে হেরে যায় লিওনেস। এই হারে জোন বি-তে ২৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে নেমে গেল লিওনেস। শীর্ষে থাকা কানুয়েলাসের চেয়ে তারা সাত পয়েন্ট পিছিয়ে। কানুয়েলাসের পয়েন্ট ৩৬।

বিশ্বকাপে রানার্স-আপ হওয়ার পর রোজারিওতে ফেরেন মেসি। ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরেছিল আর্জেন্টিনা। কোচ লিওনেল স্কালোনির নেতৃত্বে আর্জেন্টিনার বেশিরভাগ খেলোয়াড় বুয়েনস আইরেসে ফিরে হাজারো সমর্থকের কাছ থেকে বীরের সংবর্ধনা পান। তবে মেসি সরাসরি রোজারিওতে চলে যান। কাছের ফুনেস শহরে পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন তিনি।

ক্লাব ফুটবলে কবে ফিরবেন, তা নিয়ে এখনও নিশ্চিত কিছু জানা যায়নি। ক্লাবের প্রধান কোচ গিয়ের্মো হোয়োস সম্প্রতি বলেছেন, অভিজ্ঞ এই ফরোয়ার্ডের ফেরার ‘কোনো নির্দিষ্ট তারিখ নেই’।

পরিবারের ক্লাবে মেসির এই সংক্ষিপ্ত উপস্থিতিই ছিল বিশ্বকাপ ফাইনালের পর তার প্রথম জনসম্মুখে আসা। এতে স্থানীয় সমর্থকরাও এই ফুটবল কিংবদন্তিকে কাছ থেকে দেখার বিরল একটা সুযোগ পান।










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]