রবিবার ২৬ জুলাই ২০২৬ ১০ শ্রাবণ ১৪৩৩

শিরোনাম: জাতীয় স্মৃতিসৌধ ও জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি   ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী সম্পর্কে যা জানা গেল   যুক্তরাষ্ট্রের শর্তে কোনো চুক্তি করবে না ইরান   শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর ভারতে সরকার পতনের ডাক   শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের পাশে আগুন   সাংগঠনিক সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান   ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৩৯   
পার্বতীপুরে অতিরিক্ত পুলিশ সুপারের বোন প্রতারণার শিকার
দিনাজপুরের (ফুলবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৩:১০ পিএম   (ভিজিট : ২৩২)

দিনাজপুরের পার্বতীপুরে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা,যিনি একজন অতিরিক্ত পুলিশ সুপারের (এএসপি)বোন।তাঁর মৃত স্বামীর স্বাক্ষর জাল করে বন্ধকি দলিল তৈরি করে অর্থ আদায়ের চেষ্টার অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী নাজনীন নাহার মধ্যপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে দেয়া লিখিত অভিযোগে উল্লেখ করেন,তার স্বামী তাজুল ইসলাম প্রায় চার মাস পূর্বে মৃত্যুবরণ করেন।স্বামীর মৃত্যুর পর তিনি জানতে পারেন, দীর্ঘদিন ধরে তাদের জমিতে বর্গাচাষ করা এক ব্যক্তি ১লাখ ৫০ হাজার টাকার একটি কথিত বন্ধকি দলিল সৃষ্টি করে জমির দাবি করছেন।পরে দলিলে থাকা স্বাক্ষর যাচাই করে সেটি তার স্বামীর নয় বলে সন্দেহ হয় এবং স্বাক্ষরটি জাল বলে অভিযোগ করেন তিনি।

অভিযোগে আরও বলা হয়,জমি ফেরত চাইলে অভিযুক্ত ব্যক্তি রাশেদ তাকে গালিগালাজ করেন এবং টাকা পরিশোধ না করলে জমিতে যেতে বাধা দেওয়ার পাশাপাশি প্রাণনাশের হুমকি দেন।

এ বিষয়ে মধ্যপাড়ার(ভাটার ডাঙার)আ:মোতালেব এর পুত্র অভিযুক্ত রাশেদুল ইসলাম বলেন, "আমার পাওনা টাকা আদায়ের জন্য একটি চক্রের মাধ্যমে পড়ে ওই জাল স্বাক্ষরের নাটক তৈরি করেছি।  কাজটি আমি ভুল করেছি।" 

চক্রের নাম জানতে চাইলে তিনি বলেন,কাঠ ব্যাবসায়ী লাবলুর পাল্লায় পড়ে তিনি এই অনিয়মটি করেছেন।  এসময় তিনি ফাঁড়িতে করা অভিযোগ থেকে বাঁচতে সংবাদকর্মীর সহযোগিতা কামনা করেন। পাশাপাশি তার দেড় লক্ষ টাকার দাবীও তিনি ছেড়ে দেন।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ,কথিত জাল দলিল তৈরির পেছনে মধ্যপাড়া(মুন্সিপাড়ার)মৃত-অহিদুল ইসলামের পুত্র স্থানীয় কাঠ ব্যবসায়ী লাবলু মিয়ার পরামর্শ ও ভূমিকা রয়েছে।দীর্ঘদিন ধরে লাবলু বন বিভাগের চোরাই গাছের অবৈধ কেনাবেচার সঙ্গে জড়িত।স্থানীয় কয়েকজন বাসিন্দাও নাম প্রকাশ না করার শর্তে দাবি করেন,বন বিভাগের জমি বিভিন্ন ব্যক্তির নামে লিখিয়ে পরে তা দখলে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।তবে এসব অভিযোগের বিষয়ে লাবলু মিয়ার বক্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

তবে তদন্ত কর্মকর্তা মহসিন আলী জানান,অভিযোগের প্রেক্ষিতে উভয়পক্ষকে ফাঁড়িতে আসতে বলা হলেও বিবাদী রাশেদুল ইসলামকে কোন ভাবেই উপস্থিত করা সম্ভব হয়নি।

মধ্যপাড়া পুলিশ তদন্ত কেন্দ্র সূত্রে জানা গেছে,লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে।বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য,প্রতিবেদনে উল্লিখিত সব বিষয়ই অভিযোগকারীর বক্তব্য ও স্থানীয় কয়েকজনের দাবির ভিত্তিতে উপস্থাপন করা হয়েছে। অভিযোগগুলোর সত্যতা যাচাইয়ে তদন্তাধীন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত শেষে প্রকৃত বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]