প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৬:১৪ পিএম (ভিজিট : ৫৪)

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত মশাবাহিত রোগটিতে মোট ৪০ জনের মৃত্যু হলো।
একই সময়ে নতুন করে ৪৩৯ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার (২৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে ঢাকা বিভাগে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে একই সময়ে ঢাকা বিভাগেই সবচেয়ে বেশি (১৬৪ জন) ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়াও গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ৮৩, চট্টগ্রাম বিভাগে ৭৫, খুলনা বিভাগে ৪১, রংপুর বিভাগে ৩০, রাজশাহী বিভাগে ২৬, ময়মনসিংহ বিভাগে ১৯ ও সিলেট বিভাগে ডেঙ্গু নিয়ে একজন হাসপাতালে ভর্তি হয়েছেন।
সবমিলিয়ে চলতি বছর ১ জানুয়ারি থেকে শনিবার পর্যন্ত ডেঙ্গুতে মোট ৪০ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে শুধু ঢাকা বিভাগেই ডেঙ্গুতে ২১ জন মারা গেছেন। এ ছাড়াও উল্লেখিত সময়ে ময়মনসিংহ ও খুলনা বিভাগে ৫ জন করে মোট ১০ জন ছাড়াও চট্টগ্রাম বিভাগে ৪, বরিশাল বিভাগে ৩ এবং রাজশাহী ও রংপুর বিভাগে ডেঙ্গুতে একজন করে মোট দুইজনের মৃত্যু হয়েছে।