প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ১:২০ এএম (ভিজিট : ২৫)

সাভারে জাতীয় স্মৃতিসৌধ ও শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।
আজ বেলা সাড়ে ১১টায় প্রথমে জাতীয় স্মৃতিসৌধ এবং সেখান থেকে দুপুর সাড়ে ১২টায় শেরে বাংলা নগরে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করার কথা রয়েছে।
শনিবার (২৫ জুলাই) বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এদিকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির আগমন ঘিরে জাতীয় স্মৃতিসৌধ কর্তৃপক্ষ সব প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানা গেছে।