শনিবার ২৫ জুলাই ২০২৬ ৯ শ্রাবণ ১৪৩৩

শিরোনাম: শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যেও পদত্যাগ করছেন না ধর্মেন্দ্র প্রধান   রাষ্ট্রপতি মর্যাদার সঙ্গে দায়িত্ব পালন করেছেন, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী   সাহাবুদ্দিনের আগে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছিলেন যারা   রাষ্ট্রপতির পদকে ব্যক্তি নয়, প্রতিষ্ঠান হিসেবে দেখে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী   বঙ্গভবন ছাড়ার প্রস্তুতি, রোববার গুলশানের বাসায় উঠবেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন   ‘সততার সঙ্গে দায়িত্ব পালন করেছি’—পদত্যাগপত্রে যা লিখলেন রাষ্ট্রপতি   ‘অটোনমিক নিউরোপ্যাথি’তে আক্রান্ত সাহাবুদ্দিন, জানুন এই রোগের লক্ষণ   
হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৪:৪৮ পিএম   (ভিজিট : ৩৯)

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে প্রাণহানি ৮১০ জনে দাঁড়িয়েছে।

হামসংক্রান্ত পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের শুক্রবারের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সেখানে বলা হয়, গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টার মধ্যে হামের উপসর্গ নিয়ে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৩৭ জন। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ১৫ হাজার ১৯৪ জন। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ১ লাখ ২২ হাজার ১৫০ জন।

এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৪ হাজার ৭১৭ জন যাদের মধ্যে ১ লাখ এক হাজার ৫৬ জন জন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]