রবিবার ২ আগস্ট ২০২৬ ১৭ শ্রাবণ ১৪৩৩

শিরোনাম: প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আপত্তিকর পোস্ট, সালাউদ্দিন তানভীরকে আরেকবার অব্যাহতি দিল এনসিপি   জরুরি বৈঠকে বসেছে বিএনপির স্থায়ী কমিটি    বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা, চাঁদে আছড়ে পড়তে চলেছে স্পেসএক্সের রকেট   বিশ্বকাপ ট্রফি বিক্রি করে তীব্র সমালোচনার মুখে ফরাসি ফুটবলার   অভিবাসন সংকট: মরক্কো-স্পেন সীমান্তে হঠাৎ কেন এই উত্তাল পরিস্থিতি?   শিক্ষার্থীদের ক্ষোভ ও আন্দোলনের মুখে মোদির ক্ষমা চাওয়া উচিত: রাহুল গান্ধী   প্রকাশিত সংবাদের প্রতিবাদলিপি   
দক্ষিণ এশীয় ফুটবলের নেতৃত্বে আবারও কাজী সালাহউদ্দিন
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৪:৫০ পিএম   (ভিজিট : ৫০)

দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সভাপতি পদে আরও একবার বসতে যাচ্ছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক সভাপতি কাজী সালাহউদ্দিন।

আজ শনিবার (১ আগস্ট) ভুটানে অনুষ্ঠিত হতে যাওয়া সাফের কংগ্রেসে কার্যনির্বাহী কমিটির নির্বাচন হওয়ার কথা রয়েছে। তবে সভাপতি পদে সালাহউদ্দিনের বিপরীতে আর কোনো প্রার্থী নেই। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই তার সভাপতি হওয়া এখন কেবল সময়ের ব্যাপার।

সাফের গঠনতন্ত্রের ২৪.২ ধারা অনুযায়ী, পদের বিপরীতে প্রার্থীর সংখ্যা বেশি না থাকলে তারা সর্বসম্মতিক্রমে নির্বাচিত হন। ফলে কংগ্রেসে শুধু আনুষ্ঠানিক পাস হওয়াই বাকি।

২০০৯ সাল থেকে টানা সাফের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন কাজী সালাহউদ্দিন। আগে সাফের গঠনতন্ত্রে ৭০ বছরের বেশি বয়সীরা প্রার্থী হতে পারবেন না বলে নিয়ম থাকলেও, গত বছর কলম্বোয় সাফের বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে বয়সের সেই সীমা তুলে দেওয়া হয়।

এদিকে শুধু সালাহউদ্দিনই নন, এবারের সাফ কমিটিতে বাংলাদেশ থেকে আরও একজন নতুন মুখ যুক্ত হচ্ছেন। বাফুফের সহ-সভাপতি সাব্বির আহমেদ আরিফ প্রথমবারের মতো সাফের এক্সিকিউটিভ কমিটিতে জায়গা পেতে যাচ্ছেন।

এছাড়া শ্রীলঙ্কার জাসওয়ার উমারু লাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাফের সহ-সভাপতি নির্বাচিত হতে চলেছেন। আর এক্সিকিউটিভ কমিটিতে আরিফের সঙ্গে সদস্য হিসেবে থাকছেন মালদ্বীপের হুসাইন শাফিউ।










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]