বুধবার ১২ আগস্ট ২০২৬ ২৮ শ্রাবণ ১৪৩৩

শিরোনাম: ঢাকার বার্তা নিয়ে মোদির সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক   প্রেমের পরিণয় : আর্জেন্টিনার ‘জামাই’ রোনালদো   আ.লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর ভিত্তিহীন: তথ্যমন্ত্রী   সিলেটে এক বাসায় স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ, ঘটনাস্থলে পুলিশ   রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির সব প্রস্তুতি সম্পন্ন   বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার শক্তিশালী একাদশ ঘোষণা   আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ   
প্রেমের পরিণয় : আর্জেন্টিনার ‘জামাই’ রোনালদো
স্পোর্ট ডেস্ক
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ১:২৪ পিএম   (ভিজিট : ৫৫)

দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর অবশেষে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ। মঙ্গলবার (১১ আগস্ট) পর্তুগালের ক্যাসকাইসে ঘরোয়া এক নাগরিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিয়ে করেন তারা।

রোনালদোর ব্যবস্থাপনা দলও বিয়ের বিষয়টি নিশ্চিত করেছে।বিয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের বিয়ের আংটির ছবি প্রকাশ করেন রোনালদো ও জর্জিনা। 

প্রায় এক দশকের সম্পর্কের পর তাদের এই বিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। ২০১৬ সালে মাদ্রিদে একটি ফ্যাশন ব্র্যান্ডের দোকানে তাদের প্রথম পরিচয় হয়। এরপর ধীরে ধীরে গভীর হয় তাদের সম্পর্ক।

জর্জিনা রদ্রিগেজের জন্ম আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসে। তার বাবা জর্জ রদ্রিগেজ আর্জেন্টাইন এবং মায়ের দিক থেকে রয়েছে স্প্যানিশ শিকড়। পরে জর্জিনা স্পেনেই বেড়ে ওঠেন। এ কারণে রোনালদোকে মজা করে এখন ‘আর্জেন্টিনার জামাই’ বলা হচ্ছে।

রোনালদো ও জর্জিনা ২০২৫ সালে বাগদানের ঘোষণা দিয়েছিলেন। বিশ্বকাপ শেষ হওয়ার পর তাদের বিয়ে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। অবশেষে ২০২৬ সালের ১১ আগস্ট আনুষ্ঠানিকভাবে দাম্পত্য জীবন শুরু করলেন ফুটবলের অন্যতম সেরা এই তারকা ও তার দীর্ঘদিনের সঙ্গী।

তবে বিয়ের অনুষ্ঠানের বিস্তারিত তথ্য প্রকাশ্যে আনেননি তারা। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অনুষ্ঠানটি ছিল অত্যন্ত ব্যক্তিগত ও সীমিত পরিসরের।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]