সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩

শিরোনাম: বাংলাদেশ সফরে ‘র’ প্রধান, ঢাকায় চার সদস্যের প্রতিনিধি দল   অশ্রুসিক্ত দোয়া, হৃদয়ে নতুন প্রত্যয়,জিয়া-খালেদার কবর জিয়ারতে লোহাগড়া বিএনপির নেতারা   টাঙ্গাইলে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদন্ড   চাঁপাইনবাবগঞ্জে মৌসুমের শেষেও কানসাট আমের বাজারে জমজমাট বেচাকেনা   চাঁপাইনবাবগঞ্জের র‌্যাবের অভিজানে বিদেশি মুদ্রার জালনোটসহ দুজন আটক   বেনাপোল দিয়ে মরিচের সরবরাহ বাড়ছে, দ্রুত কমছে দাম   রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে উত্তাপ, ফখরুল-হাফিজের নাম আলোচনায়   
বাংলাদেশ সফরে ‘র’ প্রধান, ঢাকায় চার সদস্যের প্রতিনিধি দল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৪:৩৩ পিএম   (ভিজিট : ১২৩)

বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক স্বাভাবিক করার নানা উদ্যোগের মধ্যেই ঢাকায় সফরে এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং ‘র’-এর প্রধান পরাগ জৈন। চার সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়ে সরকারি সফরে তিনি বাংলাদেশে এসেছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সূত্রের বরাত দিয়ে দেশের একটি শীর্ষস্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বাংলাদেশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আমন্ত্রণেই পরাগ জৈনের এ সফর। তবে সফর নিয়ে এখন পর্যন্ত ভারত বা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রোববার দুপুরে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে ‘র’-প্রধান পরাগ জৈনের নেতৃত্বাধীন প্রতিনিধি দলটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সফরকালে তারা ঢাকার একটি হোটেলে অবস্থান করবেন।
প্রতিনিধি দলে পরাগ জৈনের সঙ্গে রয়েছেন অশ্বীন মুকুন্দ কোটনিস, রাহুল নেগি ও শৈবাল রায় চৌধুরী।

পরাগ জৈন ‘র’-এর সচিব হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ভারতের স্পেশাল প্রোটেকশন গ্রুপের (এসপিজি) স্পেশাল সেক্রেটারির দায়িত্বেও রয়েছেন।
বাংলাদেশ ও ভারতের সম্পর্কের টানাপোড়েন কাটিয়ে নতুন করে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার প্রচেষ্টার মধ্যেই ‘র’-প্রধানের ঢাকায় সফরকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। 

বিশেষ করে দুই দেশের নিরাপত্তা ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে এ সফরে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তবে পরাগ জৈনের সফরের সুনির্দিষ্ট উদ্দেশ্য, আলোচ্য বিষয় কিংবা বাংলাদেশি কোনো কর্মকর্তার সঙ্গে তার বৈঠকের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি।

সংশ্লিষ্টরা বলছেন, সফরটি নিয়ে সরকারি পর্যায়ে আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হলে দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ গতিপথ এবং আলোচনার বিষয়গুলো আরও স্পষ্ট হতে পারে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]