টাঙ্গাইলে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদন্ড
আব্দুস সাত্তার, টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ৬:৩৫ পিএম (ভিজিট : ২৪)

টাঙ্গাইলে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। রোববার (৯ আগস্ট) দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ হাফিজুর রহমান এ দন্ডাদেশ দেন।
জানাগেছে,প্রায় ১৫ বছর আগে টাঙ্গাইলের বাসাইল উপজেলার সামাদ মিয়ার ছেলে শাহিনুর রহমানের (৩৭) সঙ্গে স্বপ্নার বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। ২০১৯ সালের ৫ অক্টোবর ভোরে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে স্বপ্নাকে শরীরের বিভিন্নস্থানে গুরুতর আঘাত করে পালিয়ে যায় শাহিনুর।পরে স্বপ্নাকে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পিতা মুন্নান মিয়া বাদী হযে বাসাইল থানায় মামলা করেন।
পরবর্তীতে মামলার ১৩ জনের সাক্ষ্য শেষে আদালতের বিচারক স্বামী শাহিনুর রহমানকে মৃত্যুদন্ড দেন। এছাড়াও জরিমানা করা হয় ১ লাখ টাকা।
টাঙ্গাইলের কোর্ট ইনস্পেক্টর আজহারুল ইসলাম জানান, রায় ঘোষণার সময় আসামী আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।