শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩

শিরোনাম: ঝিনাইদহ মহেশপুর সীমান্তে পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার   সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর   নাহিদ-আসিফদের ডকুমেন্টারিতে দেখানো উচিত ছিল: মির্জা শামারুহ   গ্যাস-বিদ্যুৎ সংকটের প্রতিবাদে ১১ দলের অবস্থান কর্মসূচি ও লং মার্চের ঘোষণা   প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ অনুশ্রীর, পেলেন হারমোনিয়াম উপহার   জাতীয় বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা কমিটির (NCASC) সভা অনুষ্ঠিত   শেখ হাসিনাকে বক্তব্যের সুযোগ দিয়ে জুলাই শহীদদের অসম্মান করেছে ভারত: রিজভী   
ঝিনাইদহ মহেশপুর সীমান্তে পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার
মোঃ খাইরুল ইসলাম, ঝিনাইদহ জেলা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৯:২৪ পিএম   (ভিজিট : ৭৯)

ঝিনাইদহ মহেশপুর উপজেলার বিভিন্ন সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদক সিরাপ, ভায়াগ্রা ট্যাবলেট ও ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ৫৮ বিজিবি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,গতকাল ৫ আগস্ট রাত সাড়ে ৭ টার দিকে গয়েশপুর বিওপির সীমান্ত পিলার ৬৮/৪ এস এর ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরের একটি আম বাগানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসামিবিহীন ৮ বোতল ভারতীয় মাদক সিরাপ এবং ৭ হাজার ২২০ পিস ভারতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়।

অন্যদিকে (৬ আগস্ট) রাত সাড়ে ১২ টার দিকে বাঘাডাংঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬০/২৯ এস আর সংলগ্ন একটি পাটক্ষেত থেকে আসামি বিহীন ৪৬৯ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়।

একই দিনে ভোর রাতে মাধবখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে ৪৩ বোতল ভারতীয় মদ জব্দ করেন।

তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলেও জানায় বিজিবি।










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]