মঙ্গলবার ৪ আগস্ট ২০২৬ ২০ শ্রাবণ ১৪৩৩

শিরোনাম: বিরোধীদের ছাড়াই শুরু হচ্ছে সংবিধান সংশোধনের প্রথম বৈঠক   দক্ষিণ কেরানীগঞ্জে তেঘরিয়া ইউনিয়নে ওয়াকফ সম্পত্তি বিক্রির চেষ্টা   ২১ বছরের অপেক্ষা শেষে অস্ট্রেলিয়ায় মুশফিকের স্বপ্নপূরণ   আত্রাইয়ে দুরারোগ্য রোগে আক্রান্ত বিএনপির একনিষ্ঠ কর্মী মজিবর রহমানের বাঁচার আকুতি   পাকিস্তানে আল জাজিরার ওয়েবসাইট বন্ধ, নেপথ্যে কী কারণ?    হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু   দেশের ৯ জেলায় নতুন করে বন্যার আভাস   
দক্ষিণ কেরানীগঞ্জে তেঘরিয়া ইউনিয়নে ওয়াকফ সম্পত্তি বিক্রির চেষ্টা
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৫:২৫ পিএম   (ভিজিট : ৬০)

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের বেয়ারা মৌজায় বিভিন্ন দাগের‘ইব্রাহিম সওদাগর ওয়াকফ এস্টেট’-এর জমি ১৯৪২ সালের দলিলে ক্রয় বিক্রয় সম্পূর্ণভাবে নিষেধ করার পর ও একটি মহল ক্রয় বিক্রয়ের চেষ্টা করেন ।

সরজমিনে গিয়ে দেখা যায়,ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের বাংলাদেশ ওয়াকফ প্রশাসনের নিবন্ধিত এবং সম্পত্তিটির রেকর্ড সংশোধন / বাটোয়ারা সংক্রান্ত একটি মামলা আদালতে বিচারাধীন। আইনি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও একটি প্রভাবশালী মহল ভুয়া নামজারি,জমি ভরাট ও মাটি কেটে দখলের মাধ্যমে ছোট ছোট প্লট এবং বাউন্ডারি করে জমি বিক্রির চেষ্টা করছে।

এলাকাবাসীর দাবি,বিচারাধীন এই জমিতে কোনো ধরনের লেনদেন বা হস্তান্তর আদালতের নির্দেশনার স্পষ্ট লঙ্ঘন। সাধারণ মানুষ যেন এই প্রতারণার ফাঁদে পা না দেন,সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তারা।

এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আবুল কালাম আজাদ জানান, এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]