প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ১১:০৮ এএম (ভিজিট : ২৯)

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি করেছে বিদ্যুৎ বিভাগ। বিভাগটি বলেছে, এ বিষয়ে পাওয়া সব অভিযোগ ইতোমধ্যে বিদ্যুৎ বিভাগ ও বিতরণ সংস্থাগুলো নিষ্পত্তি করেছে। তাই বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নেই।
সোমবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো গ্রাহকের অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অভিযোগ থাকলে প্রমাণসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করলে তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিদ্যুৎ বিভাগ জানায়, প্রমাণ ছাড়া অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করলে দায়ী ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।