মঙ্গলবার ৪ আগস্ট ২০২৬ ২০ শ্রাবণ ১৪৩৩

শিরোনাম: ১০ দিনের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী, পৌঁছবেন ২১ সেপ্টেম্বর   বিদ্যুতের অতিরিক্ত বিল এলে কী করবেন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা   ৬ আগস্ট থেকে সবার জন্য উন্মুক্ত হচ্ছে জুলাই স্মৃতি জাদুঘর   নির্বাচনী ইশতেহার, স্মার্ট ও মানসম্পন্ন শিক্ষার রূপান্তরে মাউশির একগুচ্ছ উদ্যোগ   ঢাকাসহ ১৩ জেলায় বৃষ্টির আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত   আন্তর্জাতিক বাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম    বিশ্ববাজারে ফের বাড়ল স্বর্ণের দাম    
বিএডিসি খামারে আরসিসি সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহারের দাবি
মোঃ খাইরুল ইসলাম, ঝিনাইদহ জেলা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ১০:৫৬ এএম   (ভিজিট : ৬৪)

ঝিনাইদহের মহেশপুর উপজেলার গোকুলনগর বিএডিসি কৃষি খামারে আরসিসি সড়ক নির্মাণকাজে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। প্রায় ১৮ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এ প্রকল্পে নিম্নমানের ইট, বালু, সিমেন্ট ও পাথর ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।

অভিযোগ সূত্রে জানা যায়, সরুপপুর ইউনিয়নের গোকুলনগর বিএডিসি কৃষি খামারে মেসার্স এমআরপি ট্রেডার্স ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে আরসিসি ঢালাই সড়ক নির্মাণকাজ চলছে। নির্মাণকাজে প্রকল্পের নির্ধারিত মান বজায় রাখা হচ্ছে না বলে দাবি এলাকাবাসীর। তাদের অভিযোগ, ১ নম্বর ইটের পরিবর্তে ২ ও ৩ নম্বর মানের ইট ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি বালু, সিমেন্ট ও পাথরের মান নিয়েও প্রশ্ন রয়েছে।









স্থানীয়দের দাবি, কাজের মান নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ তদারকি না থাকায় ঠিকাদারি প্রতিষ্ঠান নিম্নমানের সামগ্রী ব্যবহার করেও নির্বিঘ্নে কাজ চালিয়ে যাচ্ছে। 

বিষয়টি নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ থাকলেও নানা কারণে কেউ প্রকাশ্যে প্রতিবাদ করতে সাহস পাচ্ছেন না।সরেজমিনে গিয়ে দেখা যায়, নির্মাণকাজে ব্যবহৃত ইটের মধ্যে উল্লেখযোগ্য অংশ ২ ও ৩ নম্বর মানের বলে স্থানীয়রা অভিযোগ করেন। এতে নির্মাণাধীন সড়কের স্থায়িত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তারা।

এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বরত ম্যানেজার আশরাফ ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, “আমরা প্রকল্পের ইস্টিমেট অনুযায়ী কাজ করছি। নিম্নমানের সামগ্রী ব্যবহারের কোনো সুযোগ নেই।” তিনি আরও বলেন, “বর্তমানে দেশে ভালো মানের পাথরের সংকট রয়েছে। কিছু পাথর নিম্নমানের এসেছে। তবে কাজ নির্ধারিত নিয়ম মেনেই করা হচ্ছে।”

এ বিষয়ে বিএডিসির প্রকৌশলী মো. মামুন হোসেন বলেন, “আমি কাজের স্থানে গিয়ে ইস্টিমেট অনুযায়ী কাজ করার নির্দেশনা দিয়েছি। তদন্তে কোনো অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয়রা দ্রুত নির্মাণকাজের মান যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]