মঙ্গলবার ৪ আগস্ট ২০২৬ ২০ শ্রাবণ ১৪৩৩

শিরোনাম: বিরোধীদের ছাড়াই শুরু হচ্ছে সংবিধান সংশোধনের প্রথম বৈঠক   দক্ষিণ কেরানীগঞ্জে তেঘরিয়া ইউনিয়নে ওয়াকফ সম্পত্তি বিক্রির চেষ্টা   ২১ বছরের অপেক্ষা শেষে অস্ট্রেলিয়ায় মুশফিকের স্বপ্নপূরণ   আত্রাইয়ে দুরারোগ্য রোগে আক্রান্ত বিএনপির একনিষ্ঠ কর্মী মজিবর রহমানের বাঁচার আকুতি   পাকিস্তানে আল জাজিরার ওয়েবসাইট বন্ধ, নেপথ্যে কী কারণ?    হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু   দেশের ৯ জেলায় নতুন করে বন্যার আভাস   
আত্রাইয়ে দুরারোগ্য রোগে আক্রান্ত বিএনপির একনিষ্ঠ কর্মী মজিবর রহমানের বাঁচার আকুতি
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৫:১৯ পিএম   (ভিজিট : ৫৫)

নওগাঁর আত্রাইয়ে দুরারোগ্য রোগে আক্রান্ত বিএনপির একনিষ্ঠ কর্মী মজিবর রহমান বাঁচতে চান। তার পুরো শরীর আলুর মত গোল হয়ে (টিউমারের মতো) আক্রান্ত হয়ে পড়েছে। প্রচন্ড ব্যাথায় শুধু কাতরিয়ে যাচ্ছেন তিনি। মজিবর রহমান নওগাঁর আত্রাই উপজেলার দমদমা গ্রামের বাসিন্দা। তার বর্তমান বয়স ৭৫ বছর।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মজিবর রহমান পেশায় একজন চা বিক্রেতা। দীর্ঘদিন থেকে তিনি চা বিক্রি করে একদিকে সংসার চালাতেন অপরদিকে তার প্রাণপ্রিয় সংগঠন আত্রাই থানা বিএনপির জন্য অর্থ ব্যয় করতেন। দলের দুর্দিনেও তিনি থেমে থাকেননি। সাধ্যমত অর্থ ব্যয় করে থানা বিএনপির যে কোন কর্মসূচিকে বাস্তাবায়ন করতে সহায়তা করেছেন।

রাজনীতির দীর্ঘ পথ চলায় তিনি আহসানগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে মজিবর রহমান মারাত্মক ও জটিল রোগে আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করছেন। তার পুরো শরীরে বাসা বেঁধেছে এক জটিল রোগ। যার কারণে প্রতিনিয়ত তীব্র যন্ত্রণার মধ্যদিয়ে দিন পার করতে হচ্ছে। এ রোগের চিকিৎসা করার মত অর্থ পরিবারের কাছে নেই।

উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক আইয়ুব আলী বলেন, মজিবর রহমান আমাদের দলের (বিএনপি) একজন ত্যাগী নেতা। তিনি চা বিক্রির অর্থ দ্বারা একদিকে সংসার চালিয়েছেন অপরদিকে দলের জন্যও তিনি অর্থ ব্যয় করেছেন। তার এ করুণ মুহূর্তে আমাদের পাশে দাঁড়ানো উচিৎ।

আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তছলিম উদ্দিন বলেন, মজিবর রহমান বিএনপির একজন পরীক্ষিত সৈনিক। তিনি দলের জন্য ছিলেন নিবেদিত প্রাণ। তিনি যে জটিল রোগে আক্রান্ত হয়েছেন তাকে সাধ্যমতো সহযোগিতা করা উচিত। একই সাথে সমাজের প্রত্যেক বিত্তবানকে তার চিকিৎসা ব্যয়ে অংশ নিতে আহবান জানান।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]