রবিবার ১৩ সেপ্টেম্বর ২০২৬ ২৯ ভাদ্র ১৪৩৩

শিরোনাম: শেখ হাসিনা ছিলেন গুম-খুনের নির্দেশদাতা ও বিশ্বের সেরা অভিনেত্রী : স্পিকার   সৌদি আরবে তেল পাইপলাইনে হামলার ‘ড্রোন উৎক্ষেপণস্থল’ জব্দ করল ইরাক   আ.লীগ-ছাত্রলীগ ‍জামায়াতের সঙ্গে আলোচনা ছাড়া মিছিলের সাহস পায় না : রাশেদ খাঁন   রাজধানী ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে বৃষ্টি-বজ্রবৃষ্টির আভাস   ভারতের দুর্ভেদ্য বাধায় ব্রিকসে সদস্যপদ আটকালো পাকিস্তানের   রাজধানীর গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেফতার   জরুরি প্রয়োজনে ১০ হাজার টাকা পর্যন্ত ই-ঋণ, পাবেন যেভাবে!   
সেন্টমার্টিন স্লিপার বাস থেকে ৯২ হাজার ইয়াবা উদ্ধার
মোহাম্মদ শফিক, কক্সবাজার জেলা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ২:০৬ পিএম   (ভিজিট : ২৪৬)

কক্সবাজার বাস টার্মিনালে ঢাকাগামী সেন্টমার্টিন ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৯২ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। কক্সবাজার সদর মডেল থানার একটি বিশেষ আভিযানিক দল এই কার্যক্রম পরিচালনা করে। অভিযান চলাকালে বাসের হেল্পারকে আটক করা সম্ভব হলেও চালক কৌশলে পালিয়ে যায়।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারেন যে একটি বাসে করে ইয়াবার বড় একটি চালান পাচার করা হচ্ছে। এই সংবাদের ভিত্তিতে রাত ৮টা থেকে বাস টার্মিনাল এলাকায় বিশেষ চেকপোস্ট বসিয়ে নজরদারি বৃদ্ধি করা হয়। এক পর্যায়ে সেন্টমার্টিন ট্রাভেলসের একটি বাসে তল্লাশি চালায় পুলিশ।

পুলিশের উপস্থিতি টের পেয়ে বাসের চালক পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে হেল্পারকে আটক করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাসের একটি সিটের নিচে বিশেষভাবে তৈরি গোপন চেম্বার থেকে ৯২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। মাদক পাচারে ব্যবহৃত বাসটি জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশের প্রাথমিক ধারণা, এই বিশাল চালানের সাথে একটি সংঘবদ্ধ মাদক পাচারকারী চক্র জড়িত। এই চক্রের মূল হোতা, অর্থদাতা এবং পলাতক চালকসহ অন্যদের শনাক্ত করতে তদন্ত ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। আটক হেল্পারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

স্থানীয়রা জানান, এই গাড়ির মালিক কক্সবাজার জেলার অথবা টেকনাফের হতে পারে মূলত এই  স্লিপার কোচ গাড়ি গুলা কক্সবাজার আসে শুধু ইয়াবার জন্য  কয়টার টিকেট বিক্রি হয় এবং যাত্রী হয় আপনারা সুষ্ঠু তদন্ত করে দেখেন মূলত আসে ইয়াবার জন্য এবং ইয়াবা না নিয়ে যেতে পালে এই স্লিপার কোচগুলো কোনদিনও কক্সবাজার আসবেনা।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]