রবিবার ১৩ সেপ্টেম্বর ২০২৬ ২৯ ভাদ্র ১৪৩৩

শিরোনাম: শেখ হাসিনা ছিলেন গুম-খুনের নির্দেশদাতা ও বিশ্বের সেরা অভিনেত্রী : স্পিকার   সৌদি আরবে তেল পাইপলাইনে হামলার ‘ড্রোন উৎক্ষেপণস্থল’ জব্দ করল ইরাক   আ.লীগ-ছাত্রলীগ ‍জামায়াতের সঙ্গে আলোচনা ছাড়া মিছিলের সাহস পায় না : রাশেদ খাঁন   রাজধানী ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে বৃষ্টি-বজ্রবৃষ্টির আভাস   ভারতের দুর্ভেদ্য বাধায় ব্রিকসে সদস্যপদ আটকালো পাকিস্তানের   রাজধানীর গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেফতার   জরুরি প্রয়োজনে ১০ হাজার টাকা পর্যন্ত ই-ঋণ, পাবেন যেভাবে!   
নেত্রকোণার দুর্গাপুরে মাদককে লাল কার্ড প্রদর্শন করল ফুটবলপ্রেমীরা
পলাশ সাহা, নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ২:৫০ পিএম   (ভিজিট : ২২১)

নেত্রকোণার দুর্গাপুরে আন্তজার্তিক মাদকবিরোধী দিবস উপলক্ষে   আর্জেন্টিনা ও জর্ডানের খেলা দেখতে আসা ফুটবলপ্রেমীদের নিয়ে একটি ব্যতিক্রম আয়োজন করল এসবি রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশন। রবিবার সকাল  ৯ টায় দুর্গাপুর সাংবাদিক সমিতি অফিসের সামনে ফুটবলপ্রেমীরা শপথ বাক্য পাঠ করে মাদককে লাল কার্ড প্রদর্শন করে। 
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর থানার তদন্ত ওসি শাহীনুর ইসলাম তালুকদার।

প্রধান অতিথি বলেন,ফুটবলে লাল কার্ড যেমন মাঠ থেকে বহিষ্কারের প্রতীক, ঠিক তেমনি সমাজ থেকেও মাদককে চিরতরে বহিষ্কার করতে হবে। 

খেলাধুলা শুধু শারীরিক বিকাশ ঘটায় না, এটি তরুণ ও যুবকদের নিয়মশৃঙ্খলা ও নৈতিকতা শেখায়। মাঠের এই লাল কার্ড যেন প্রতি জনের মনে মাদকের বিরুদ্ধে একটি স্থায়ী প্রতিরোধ গড়ে তোলে। আমরা পুলিশ প্রশাসন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। এসবি রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশনকে ধন্যবাদ এমন উদ্যেগ নেয়ার জন্য। 

এসবি রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি সৈকত সরকার বলেন, মাদক  একটি জাতিকে রুগ্ন ও মেধাশূন্য করে দেয়। শুধু আইন নয়, সামাজিক সচেতনতাই পারে এ ব্যাধি দূর করতে। তাই আমরা উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে সেমিনার আয়োজন করছি এবং সচেতনতা বৃদ্ধি করছি। আজ খেলা দেখতে আসা ফুটবলপ্রেমীদের  মাদককে লাল কার্ড প্রদর্শন করেছি। সবাই মিলে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি করলে একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গড়ে উঠবে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]