রবিবার ১৩ সেপ্টেম্বর ২০২৬ ২৯ ভাদ্র ১৪৩৩

শিরোনাম: শেখ হাসিনা ছিলেন গুম-খুনের নির্দেশদাতা ও বিশ্বের সেরা অভিনেত্রী : স্পিকার   সৌদি আরবে তেল পাইপলাইনে হামলার ‘ড্রোন উৎক্ষেপণস্থল’ জব্দ করল ইরাক   আ.লীগ-ছাত্রলীগ ‍জামায়াতের সঙ্গে আলোচনা ছাড়া মিছিলের সাহস পায় না : রাশেদ খাঁন   রাজধানী ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে বৃষ্টি-বজ্রবৃষ্টির আভাস   ভারতের দুর্ভেদ্য বাধায় ব্রিকসে সদস্যপদ আটকালো পাকিস্তানের   রাজধানীর গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেফতার   জরুরি প্রয়োজনে ১০ হাজার টাকা পর্যন্ত ই-ঋণ, পাবেন যেভাবে!   
‎পিরোজপুরের ‎মঠবাড়িয়া ফিস মার্কেটে দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগ
পুরাতন ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন
‎পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ১:১৬ পিএম   (ভিজিট : ৩২৬)

‎পিরোজপুরের মঠবাড়িয়া পৌর ফিস মার্কেটে দোকান বরাদ্দে অনিয়ম ও বৈষম্যের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন পুরাতন ব্যবসায়ীরা। রবিবার (২৮ জুন) দুপুরে পিরোজপুর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
‎লিখিত বক্তব্যে ব্যবসায়ীরা জানান, ২০১৮ সালে আধুনিক ফিস মার্কেট নির্মাণের জন্য তৎকালীন পৌর মেয়র ও প্রশাসনের আশ্বাসে তাদের পুরোনো দোকান ভেঙে ফেলা হয়। সে সময় প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, এক বছরের মধ্যে পূর্বের স্থানে কোনো অতিরিক্ত অর্থ ছাড়াই তাদের দোকান ফিরিয়ে দেওয়া হবে। কিন্তু আট বছর পেরিয়ে গেলেও সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি।
‎ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, বর্তমানে নতুন করে প্রতি বর্গফুট দোকানের মূল্য ৬ থেকে ৬ হাজার ৫০০ টাকা এবং মাসিক প্রতি বর্গফুট ৩০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। অথচ পাশের জেলা বরগুনায় একই ধরনের মার্কেটে প্রতি বর্গফুটের মূল্য ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার টাকার মধ্যে রাখা হয়েছে। এতে মঠবাড়িয়ার ব্যবসায়ীদের সঙ্গে বৈষম্য করা হয়েছে বলে দাবি তাদের।
‎ব্যবসায়ীরা বলেন, দীর্ঘদিন ধরে ডিসিআর ও চান্দিনা হোল্ডিংয়ের ভিত্তিতে ব্যবসা পরিচালনা করলেও এখন তাদের সেই অধিকার অস্বীকার করা হচ্ছে। আট বছর ব্যবসা বন্ধ থাকায় অনেক পরিবার মানবেতর জীবনযাপন করছে।
‎সংবাদ সম্মেলনে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করে পুরাতন ব্যবসায়ীরা তাদের পূর্বের প্রাপ্য দোকান ফেরত দেওয়া এবং দোকান বরাদ্দে স্বচ্ছতা ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।

এর আগে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]