মঙ্গলবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৬ ● ১৩ আশ্বিন ১৪৩৩

শিরোনাম: আমার বাবা ভালো বাবা, তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে   সব সম্প্রদায়ের অধিকার ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির   জাতিসংঘের ৮১তম অধিবেশন • প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের অংশগ্রহণে মন্ত্রিসভার অভিনন্দন   জামায়াতের কাছ থেকে ১০০ কোটি টাকা নিয়ে জাতীয় নির্বাচন করেছে এনসিপি: রাশেদ খান   বাংলাদেশকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দিল না পাকিস্তান   তারেক রহমানের ফেনী সফর ঘিরে নিরাপত্তার ছক চূড়ান্ত   ন্যাম ভবনের বারান্দাতেও ঘুমাতে হতো মরিয়মকে: পুলিশ   
‘আমার আব্বা’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে স্মরণ করা হলো প্রখ্যাত গবেষককে
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ১২:১৭ এএম   (ভিজিট : ৫৬৫)

বাংলা সাহিত্যের অন্যতম খ্যাতিমান ইতিহাস গবেষক, বরেণ্য লেখক ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মরহুম তরফরত্ন সৈয়দ আব্দুল্লাহর বর্ণাঢ্য জীবন ও কর্মের ওপর ভিত্তি করে রচিত স্মৃতিচারণমূলক গ্রন্থ ‘আমার আব্বা’-এর প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জুন) বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে গ্রন্থটির মোড়ক উন্মোচন ও আলোচনা সভা সম্পন্ন হয়। 

লেখক ও গবেষক সৈয়দ আনোয়ার আব্দুল্লাহ প্রণীত এ গ্রন্থের প্রকাশনা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাহিত্যিক, সাংবাদিক, গবেষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় ইতহাসবিদ তরফরত্ন সৈয়দ আব্দুল্লাহ’র সাহিত্য, গবেষণা ও ইসলামী চিন্তাধারায় অসামান্য অবদানের কথা তুলে ধরা হয়। আলোচকরা তার রচিত উল্লেখযোগ্য গ্রন্থসমূহের মধ্যে ‘গবেষণার আলোকে তরফ বিজয়’, ‘আরাকানের মুসলমান’, ‘মুসলিম মনীষা’ রক্তস্নাত পলাশী,  (তিন খণ্ড), ‘সিলেটে মাদানী (রহ.)’ এবং ‘মধ্যযুগের বাংলা সাহিত্য ও মহাকবি ‘সয়দ সুলতান’-এর বিশেষ গুরুত্বের কথা উল্লেখ করেন। এ ছাড়াও ইতিহাস, সাহিত্য ও ইসলামী ভাবধারার বিভিন্ন বিষয়ে তিনি অসংখ্য গবেষণাধর্মী গ্রন্থ রচনা করে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন।

‎অনুষ্ঠানে বক্তারা বলেন, বইটিতে মরহুম তরফরত্ন সৈয়দ আব্দুল্লাহর জীবন, সাহিত্যকর্ম ও ইসলামী চিন্তাধারার মূল্যবান দিকসমূহ তুলে ধরা হয়েছে, যা নতুন প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ দলিল হিসেবে বিবেচিত হবে। সামাজিক অবক্ষয়ের এই মুহুর্তে একজন সন্তান তার লেখক পিতাকে কেবল ধারণই করেননি, বরং পিতার জীবন কর্ম নিয়ে ৫৬০ পৃষ্টার বৃহৎ গ্রন্থ রচনা করেছেন। বিশিষ্ট লেখক গবেষক সৈয়দ আনোয়ার আবদুল্লাহ‘র লিখিত এই গ্রন্থটি বাংলা সাহিত্যে এক বিরল ঘটনা, যা আমাদের দিকভ্রান্ত আগামী প্রজন্মের পথের দিশা হবে।

অনুষ্ঠানটির আয়োজন করে তরফরত্ন ফাউন্ডেশন। আয়োজকরা জানান, এ ধরনের আয়োজনের মাধ্যমে গুণীজনদের স্মরণ এবং তাদের কর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রয়াস অব্যাহত থাকবে। ‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি অধ্যক্ষ ফারুক উদ্দীন চৌধুরী এবং সঞ্চালনা করেন নাট্যকার কবি জালাল উদ্দীন রুমি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি আবুল হাসান এমপি।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]