বুধবার ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১ আশ্বিন ১৪৩৩

শিরোনাম: অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প   বরেন্দ্রের মাটিতে পান চাষে সফলতা পেয়েছেন রবিউল   টাঙ্গাইলে যুবদলের ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান   ঢাকা মেডিকেল পরিদর্শনে গেলেন মির্জা আব্বাস   কলকারখানা আজ থেকে পাবে আগের মতোই গ্যাস-বিদ্যুৎ   প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ   দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না   
‘সরাইল অন্নদার ইতিবৃত্ত ও সরাইলের কৃতীজন’ গ্রন্থের মোড়ক উন্মোচন
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৫:৩০ পিএম   (ভিজিট : ৩৬৩)

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ইতিহাস, ঐতিহ্য এবং কৃতী ব্যক্তিত্বদের জীবন ও অবদান তুলে ধরে রচিত ‘সরাইল অন্নদার ইতিবৃত্ত ও সরাইলের কৃতীজন’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ আগস্ট) সকাল ১১টায় সরাইল উপজেলা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. সৈয়দ সামসুউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৃধা আহমেদুল কামাল।

সরাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক মানবর্ধন পাল, সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন, ইঞ্জিনিয়ার শাহজাহান, সাংবাদিক রফিকুজ্জামান, পারভেজ আলম, সঞ্জীব দেবনাথ এবং আল আমিন শাহিন।  এ ছাড়া আরও বক্তব্য রাখেন বদর উদ্দিন, মো. আইয়ুব খান, মোস্তাফিজুর রহমান, রফিকুল ইসলাম মানিক, কবি ইসমোনাক, মোজাম্মেল পাঠান, আবেদুর আর শাহীন, সুমন পারভেজসহ অনেকে। 

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন গ্রন্থটির লেখক সাংবাদিক তৌফিক আহমেদ তফছির। তিনি বলেন, সরাইলের ইতিহাস, ঐতিহ্য এবং বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা কৃতীজনদের তথ্য ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতেই দীর্ঘদিনের গবেষণা ও তথ্য সংগ্রহের ভিত্তিতে গ্রন্থটি রচনা করা হয়েছে।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, ‘সরাইল অন্নদার ইতিবৃত্ত ও সরাইলের কৃতীজন’ শুধু একটি বই নয়, এটি সরাইলের ইতিহাস, ঐতিহ্য ও গৌরবময় উত্তরাধিকারের একটি গুরুত্বপূর্ণ দলিল। স্থানীয় ইতিহাস সংরক্ষণ এবং নতুন প্রজন্মকে নিজেদের শিকড় সম্পর্কে জানাতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তারা বইটির লেখককে অভিনন্দন জানিয়ে বলেন, এ গ্রন্থ সরাইলের ইতিহাসচর্চায় একটি মূল্যবান সংযোজন হিসেবে বিবেচিত হবে।

অনুষ্ঠানে শিক্ষক, সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]