শুক্রবার ৪ সেপ্টেম্বর ২০২৬ ২০ ভাদ্র ১৪৩৩

শিরোনাম: ২০২৭ সালের বিশ্ব ইজতেমার সম্ভাব্য তারিখ ঘোষণা   আফ্রিকার মাটিতে হৃদয়ের ইতিহাস গড়া ট্রিপল সেঞ্চুরি   টাঙ্গাইলে সাজাপ্রাপ্ত আসামী জামিনে এসে পুলিশের বিরুদ্ধে অভিযোগ   আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক   এক থেকে দেড় সপ্তাহের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী   খুলে দেওয়া হলো ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুটি সার্ভিস সেতু   যুক্তরাষ্ট্রকে এবার ‘মহা শয়তান’ আখ্যা দিল ইরান   
অধ্যাপক আনিসুজ্জামানের পরিচালনায় উডব্লক ছাপচিত্র কর্মশালা শুরু
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ৫:৫৯ পিএম   (ভিজিট : ১২০০৬)

উডব্লক ছাপাই ছবির সহজাত বৈশিষ্ট্য আলো থেকে ছায়ার দিকে যাত্রা। কিন্তু আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী অধ্যাপক আনিসুজ্জামান যে কর্মশালাটি পরিচালনা করতে যাচ্ছেন সেটির ফোকাল পয়েন্ট অন্ধকার থেকে আলোর দিকে যাত্রা।

বুধবার (২০ আগস্ট) রাজধানীর ধানমন্ডি ৩-এ সফিউদ্দিন আহমেদ প্রিন্ট স্টুডিওতে শুরু হতে যাচ্ছে বিশেষ উডব্লক ছাপচিত্র কর্মশালা। চলবে ২৭ আগস্ট পর্যন্ত।

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ থেকে বাছাইকৃত বেশ কজন শিল্পী সহ শিল্পগুরু সফিউদ্দিন আহমেদ প্রিন্টমেকিং স্টুডিওর সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন শিল্পী এই বিশেষায়িত কর্মশালায় অংশ নিচ্ছেন।

শিল্পী অধ্যাপক আনিসুজ্জামান উডব্লক প্রিন্টের বিশ্বশ্রুত মুখ। দেশের সীমানা পেরিয়ে তার সুখ্যাতি এখন পৃথিবী জোড়া। এশিয়ান বিয়েন্নাল গ্র‍্যান্ড প্রাইজ সহ আন্তর্জাতিক একাধিক পুরস্কার ও গ্র‍্যান্ট তার ঝুলিতে।

কর্মশালায় অংশগ্রহণকারী শিল্পীদের দৃঢ় বিশ্বাস তার সুনিপুণ নির্দেশনায় এই কর্মশালায় অংশগ্রহণকারী প্রত্যেক ছাপচিত্রী সমৃদ্ধ হবেন।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]