সোমবার ২০ জুলাই ২০২৬ ৫ শ্রাবণ ১৪৩৩

শিরোনাম: ফের জলাবদ্ধতার আশঙ্কায় রাজধানীবাসী   অনিয়মের অভিযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল   ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন করে হাসপাতালে ৩৭২   ওমরাহ ভিসার মেয়াদ নিয়ে নতুন সুখবর সৌদি আরবের   দিল্লিতে বিক্ষোভ থেকে ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ আটক   মেসিকে আটকানোর কৌশল ফাঁস করলেন স্পেনের কোচ   মেসিকে পেছনে ফেলে রদ্রির হাতে গোল্ডেন বল, যে কারণে আর্জেন্টাইন তারকা হলেন বঞ্চিত   
বিজয় বইমেলা বন্ধ ঘোষণা
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ৮:৪০ পিএম   (ভিজিট : ৭৮১৬)

নির্ধারিত সময়ের একদিন আগেই ‘বিজয় বইমেলা ২০২৫’ বন্ধ ঘোষণা করেছে মেলার আয়োজকরা। 

রোববার (২২ ডিসেম্বর) এক বিবৃতিতে এ ঘোষণা দেন মেলার অন্যতম আয়োজক ও গ্রন্থিকের প্রকাশক রাজ্জাক রুবেল।

বিষয়টি নিশ্চিত করে বইমেলার জাতীয় কমিটির যুগ্ম সমন্বয়কারী রাজ্জাক রুবেল গণমাধ্যমকে জানান, বাস্তব পরিস্থিতির কারণে মেলাটি একদিন আগেই শেষ করতে হচ্ছে।

বিজয়, বই আর মুক্তচিন্তা কোনো আপসের জায়গা নয় বলে মন্তব্য করে তিনি বলেন, শুরুতে অনেকেই মেলার পক্ষে ছিলেন। কিন্তু ‘বিজয় বইমেলা’ নাম দেওয়ায় অনেকেই এর সফলতায় বাধা হয়ে দাঁড়ান। 

আক্ষেপ করে রাজ্জাক রুবেল আরও বলেন, মেলার নাম এবং রাজনৈতিক প্রেক্ষাপট তাঁর জন্য বড় বাধা হয়ে দাঁড়ায়।

এর আগে, গত ১০ ডিসেম্বর থেকে এই বইমেলা শুরু হয়। যা আগামীকাল ২২ ডিসেম্বর শেষ হওয়ার কথা ছিল। যদিও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর কারণে গত ১৯ ও ২০ ডিসেম্বর এই দুদিন বইমেলা বন্ধ রাখা হয়েছিল। তবে আজ বইমেলা চালু হওয়ায় পর রাতে তা বন্ধ ঘোষণা করা হল।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]