শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: আলেম-ওলামা ও ছাত্র-জনতার ওপর নির্যাতন আর মেনে নেবে না দেশের মানুষ: ধর্ম প্রতিমন্ত্রী   ডিসেম্বরে ২৬৮ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ, চার উপজেলায় সরাসরি উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী   দেশে অশান্তি সৃষ্টির অপচেষ্টাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: আইজিপি   ২০২৭ সাল থেকে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে মিড ডে মিল, খাবার পাবে ১ কোটি ১০ লাখ শিশু   ‘বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর ফিরতে পারবে না’: স্বরাষ্ট্রমন্ত্রী   বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় পৌঁছালেন ১০৩ বাংলাদেশি কর্মী   হাসিনাকে ঘিরে বাংলাদেশ-ভারত সম্পর্কে অচলাবস্থা, দিল্লির সামনে কী বিকল্প?   
ফতুল্লায় ইটভাটার নিয়ন্ত্রণ নিয়ে আ.লীগ-বিএনপির সংঘর্ষ
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৬:১৫ পিএম   (ভিজিট : ১২৩)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে ইটভাটার নিয়ন্ত্রণ, মাটি সরবরাহ ও কমিশন বাণিজ্যকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত কয়েক দফায় চলা এ সংঘর্ষে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার বেলা ১১টার দিকে আকবরনগর ও উত্তর গোপালনগর এলাকায় সংঘর্ষের সূত্রপাত হয়। পরে তা আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। সকাল থেকে দুপুর পর্যন্ত দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া, গোলাগুলি ও টেঁটাযুদ্ধ চলে। এতে বেশ কয়েকজন টেঁটাবিদ্ধ হন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট নিক্ষেপ করে। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। সংঘর্ষের পর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শতাধিক টেঁটা উদ্ধার করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক হাজী সামাদ আলী ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হালিম আজাদের অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ধলেশ্বরী নদীর পশ্চিম তীরের ইটভাটাগুলোতে মাটি ও শ্রমিক সরবরাহ, ভাটার কার্যক্রম নিয়ন্ত্রণ এবং এসব খাত থেকে কমিশন আদায় নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। সেই বিরোধের জের ধরেই শুক্রবার সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষ চলাকালে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে নারীসহ অন্তত ১৫ জন আহত হন।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শতাধিক টেঁটা উদ্ধার এবং পাঁচজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]