বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২৬ ● ২৭ কার্তিক ১৪৩৩

শিরোনাম: তথ্য কমিশনকে শক্তিশালী করতে ১০০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা   সারাদেশের অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ হাইকোর্টের   এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী   হাতকড়া পরতে অস্বীকৃতি জিয়াউল আহসানের, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’   সংরক্ষিত নারী আসন বিলুপ্ত করে এক-তৃতীয়াংশ আসনে নারী প্রার্থী দেওয়ার পক্ষে স্পিকার   বাংলাদেশে বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন তারেক রহমান   শ্রমিক অসন্তোষে সাভার-আশুলিয়ার ৭ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ   
চাঁপাইনবাবগঞ্জে গরমে জনপ্রিয় আখের রস, তৃষ্ণা মেটানোর পাশাপাশি জীবিকারও অবলম্বন
মোঃ সাজেদুল হক সাজু, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৪:৫৩ পিএম   (ভিজিট : ৬১)

চাঁপাইনবাবগঞ্জে গরম বাড়ার সঙ্গে সঙ্গে জনপ্রিয় হয়ে উঠেছে আখের রস। শহরের রাস্তার পাশ, বাজার ও জনসমাগমপূর্ণ এলাকায় আখমাড়াইয়ের কল ঘিরে ভিড় করছেন নানা বয়সী মানুষ। কেউ দাঁড়িয়ে পান করছেন এক গ্লাস, আবার কেউ পরিবারের জন্য বোতলে ভরে নিয়ে যাচ্ছেন। অন্যদিকে, আখের রস বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। কারও কাছে এটি বাড়তি আয়ের উৎস, আবার কারও কাছে সংসার চালানোর প্রধান অবলম্বন।
  
চাঁপাইনবাবগঞ্জ জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক আতিকুর রহমান বলেন চাঁপাইনবাবগঞ্জ জেলায় প্রায়  ৪ হাজার ৭০০শত ৭০ হেক্টর জমিতে আখ চাষ হয়েছে। এর মধ্যে শিবগঞ্জ উপজেলার কানসাট, চককীর্তি, ধাইনগর ও পুঠিমারী বিল এলাকায় বেশি আখের আবাদ হয়। এ ছাড়া মোবারকপুর, শাহাবাজপুর ও চৌডালা মাঠেও আখ চাষ করেন স্থানীয় কৃষকেরা। এছাড়াও বরেন্দ্র অঞ্চলেও আখ চাষ করেছেন কৃষকগন। 

 চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সিসিটিভি মোড় এলাকায় প্রতিদিন সকালে বসে আখের বাজার। সকাল থেকেই সেখানে ভিড় করেন রস বিক্রেতারা। প্রায় ৫০ জন বিক্রেতা প্রতিদিন তিন থেকে চার বান্ডিল করে আখ কিনে নিয়ে যান। পরে এসব আখ শহরের বিভিন্ন স্থানে জুস করে বিক্রি করেন তারা।
 
শহরের আদালত চত্বর, নিউমার্কেট, বিডিআর ক্যাম্পসহ বিভিন্ন জনবহুল এলাকায় আখের রস বিক্রি হচ্ছে। সহজলভ্যতা, মিষ্টি স্বাদ ও তুলনামূলক কম দামের কারণে শ্রমজীবী মানুষ, পথচারী ও বাজারে আসা ক্রেতাদের কাছে এটি বেশ জনপ্রিয়।
 
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আখ ব্যাবসায়ী রফিকুল ইসলাম বলেন  আমনুরা, বাবুডাইং  পালসা এলাকা  থেকে পিকআপে করে আখ নিয়ে আসেন চাষি ও সরবরাহকারীরা। জেলায় নির্দিষ্ট স্থায়ী পাইকারি বাজার না থাকলেও সিসিটিভি মোড় এলাকায় গড়ে উঠেছে আখের হাট। প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত সেখানে পিকআপভর্তি আখ আসে। সেখান থেকে খুচরা বিক্রেতারা আখ কিনে নেন।
 
পুলিশ সুপার কার্যালয়ের পাশে আখের রস বিক্রি করেন শরিফুল ইসলাম। অসুস্থতার কারণে ভারী কাজ করতে না পেরে ধারদেনা ও জমানো ২৫ থেকে ৩০ হাজার টাকা দিয়ে আখমাড়াইয়ের যন্ত্র ও ব্যাটারিচালিত ভ্যান কিনে ব্যবসা শুরু করেন তিনি। বর্তমানে এ ব্যবসার আয় দিয়েই পাঁচ সদস্যের সংসার চালাচ্ছেন।
 
নিউমার্কেটের পাশে রস বিক্রেতা আবদুস সামাদ বলেন, গরমে আখের রসের চাহিদা বেড়ে যায়। প্রতিদিন প্রায় ৭ থেকে ৮ হাজার টাকার রস বিক্রি করেন তিনি। প্রতি গ্লাস ২০ থেকে ৩০ টাকা এবং প্রতি লিটার ১০০ টাকায় বিক্রি করেন। তবে আখ কেনা, পরিবহন, বরফ ও যন্ত্রের খরচ বাদ দিয়ে প্রকৃত আয় নির্ভর করে বিক্রির ওপর।
 
বিডিআর ক্যাম্পের পাশে আখের রস বিক্রেতা সফিকুল ইসলাম বলেন, আখের রস বিক্রি করেই সংসার চালান তিনি। গরমে ক্রেতা বাড়লেও আখের দাম ও অন্যান্য খরচ বেড়ে গেলে লাভ কমে যায়। প্রতিদিনের বিক্রির ওপরই তাঁদের আয় নির্ভর করে।

সাংবাদিক আব্দুর রব নাহিদ জানান  বেশির ভাগ আখ থেকে গুড় উতপাদন করেন কৃষকগন, তবে মাঠের যেসব  দুর  এলাকায় আখ চাষ করে থাকেন। সেসব এলাকার কৃষকগন গত একমাস যাবত আখ বিক্রি করেন কৃষকগন। 

শিবগন্জের কৃষক  শহিদুল ইসলাম বলেন তার পুঠি মারী বিল এলাকায় পাঁচ যায়গায় ১০ কাঠা  করে ৫০ কাঠা আখ চাষ করেছেন। যেটা রক্ষণাবেক্ষণ করা ভীষণ অসুবিধা তাই তিনি প্রতিদিন সিসিডিবি মোড় এলাকার খুব সকালে নগদ টাকায় আখ বিক্রি করে থাকেন। 
 
বিশিষ্ট আইনজীবী হামিদুল হক বলেন, আখের রস তৃষ্ণা মেটালেও অপরিষ্কার মাড়াইযন্ত্র, দূষিত পানি, অপরিচ্ছন্ন গ্লাস ও অনিরাপদ বরফ ব্যবহারে স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। তাই পরিষ্কার আখ, নিরাপদ পানি ও বরফ ব্যবহার এবং যন্ত্রপাতি পরিচ্ছন্ন রাখা জরুরি। পাশাপাশি অতিরিক্ত শর্করা গ্রহণের বিষয়েও সচেতন থাকতে হবে। 









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]