বুধবার ● ৪ নভেম্বর ২০২৬ ● ১৯ কার্তিক ১৪৩৩

শিরোনাম: পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ডের কার্যক্রম শুরু   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী   মৃত ব্যক্তির গোসল, জানাজা ও দাফনে বিলম্ব করা কি শরিয়ত সম্মত?   দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জে আসিফ মাহমুদের রিট হাইকোর্টের কার্যতালিকায়   বাংলাদেশ শরীরগঠন ফেডারেশনে নতুন অ্যাডহক কমিটি, সভাপতি হাবিব উল্ল্যাহ ডন   ২০ বছর পর বাগেরহাটে আসছেন তারেক রহমান   সখিপুরে মাদকবিরোধী অভিযানে চারজন গ্রেপ্তার   
সখিপুরে মাদকবিরোধী অভিযানে চারজন গ্রেপ্তার
জাহিদুল ইসলাম,সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৬:২২ পিএম   (ভিজিট : ১৯)

টাঙ্গাইলের সখিপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার (২ নভেম্বর) পৃথকভাবে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য-সংক্রান্ত নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— সখিপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গড়গোবিন্দপুর এলাকার মৃত মিন্টু মিয়ার ছেলে রাকিব হোসেন (২৫), ৫ নম্বর ওয়ার্ডের ময়থাচালা এলাকার শাহিনুর রহমানের ছেলে মো. জাহিদ হাসান (৩৫), ৬ নম্বর ওয়ার্ডের গড়গোবিন্দপুর এলাকার মোশারফ হোসেনের ছেলে নুর মোহাম্মদ (৩৫) এবং ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার সোয়াইতপুর এলাকার নুরুল ইসলামের ছেলে মো. জুলহাস মিয়া (২৮)। জুলহাস বর্তমানে সখিপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাঁচাবাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য-সংক্রান্ত নিয়মিত মামলা করা হয়েছে।

এদিকে, এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাঁরা মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]