বুধবার ● ৪ নভেম্বর ২০২৬ ● ১৯ কার্তিক ১৪৩৩

শিরোনাম: লোহাগড়ায় গাছের চারা রোপন নিয়ে বাকবিতন্ডায় ধারালো অস্ত্রের কোপে বৃদ্ধ খুন   ঝিনাইদহে ‘জয় বাংলা’ স্লোগানে টায়ারে আগুন, আটক ১   প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির মন্ত্রীর সাক্ষাৎ   প্রথমবার বিগ ব্যাশে মোস্তাফিজ, চুক্তি করল মেলবোর্ন রেনেগেডস   প্রযুক্তিনির্ভর নিরাপদ সীমান্ত ব্যবস্থাপনায় কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী   মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের হারিয়ে সিনেটের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের   নিজের ইস্যুকৃত পিস্তলের গুলিতে এসআইয়ের মৃত্যু, ঘটনাস্থলে নির্বাহী ম্যাজিস্ট্রেট   
লোহাগড়ায় গাছের চারা রোপন নিয়ে বাকবিতন্ডায় ধারালো অস্ত্রের কোপে বৃদ্ধ খুন
রাজিয়া সুলতানা, লোহাগড়া(নড়াইল) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ২:৪৫ পিএম   (ভিজিট : ৪৮)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বয়রা গ্রামে  প্রতিপক্ষের (চাচাতো ভাই) ধরালো অস্ত্রের কোপে (সড়কি) সাত্তার শেখের ছেলে হাসানুর শেখ(৫৫) নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।



নিহতের ছেলে হাসিবুল শেখ(২০) জানান, গত মঙ্গলবার আমাদের  জমির সীমানায়  গাছের চারা লাগিয়েছিলাম।  বুধবার ভোরে আমার চাচাতো ভাইয়েরা অভিযোগ করেন যে গাছ বড় হলে তাদের সীমানায় ঢুকে যাবে। এখান থেকে গাছের চারা তুলে ফেলতে হবে।


এনিয়ে বাকবিতন্ডার একপর্যায়ে তারা আমার মা সাহেরা বেগম(৪৭)কে গালিগালাজ,  মারধর করে।   তারা ৫/৬ জনে মিলে হামলা চালায়।  ধারালো অস্ত্র সড়কির কোপে আমার বাবা জখম হন। এসময় আমার মা ও আমাকেও মারপিট করা হয়। 


পরে গ্রামবাসীরা আমার বাবাকে লোহাগড়া হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে।

লোহাগড়া হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার সায়াদুল্লাহ হিমেল জানান, রুগী হাসপাতালে আনা হলে পরীক্ষা-নীরিক্ষা করে বুঝতে পারি অনেক আগেই তার মৃত্যু হয়েছে। আহত মা ও ছেলে প্রাথমিক চিকিৎসা নিয়েছে।



লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শরিফুল ইসলাম জানান, লাশের পোস্টমর্টেম সম্পন্ন হয়েছে । মামলার প্রস্তুতি চলছে। দোষীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]