বুধবার ● ৪ নভেম্বর ২০২৬ ● ১৯ কার্তিক ১৪৩৩

শিরোনাম: লোহাগড়ায় গাছের চারা রোপন নিয়ে বাকবিতন্ডায় ধারালো অস্ত্রের কোপে বৃদ্ধ খুন   ঝিনাইদহে ‘জয় বাংলা’ স্লোগানে টায়ারে আগুন, আটক ১   প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির মন্ত্রীর সাক্ষাৎ   প্রথমবার বিগ ব্যাশে মোস্তাফিজ, চুক্তি করল মেলবোর্ন রেনেগেডস   প্রযুক্তিনির্ভর নিরাপদ সীমান্ত ব্যবস্থাপনায় কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী   মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের হারিয়ে সিনেটের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের   নিজের ইস্যুকৃত পিস্তলের গুলিতে এসআইয়ের মৃত্যু, ঘটনাস্থলে নির্বাহী ম্যাজিস্ট্রেট   
ঝিনাইদহে ‘জয় বাংলা’ স্লোগানে টায়ারে আগুন, আটক ১
মোঃ খাইরুল ইসলাম,ঝিনাইদহ জেলা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ২:১৫ পিএম   (ভিজিট : ৪৭)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঝিনাইদহে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে সড়কে টায়ারে আগুন ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শুভ (২৫) নামের একজনকে আটক করেছে পুলিশ। তবে ঘটনাস্থলের আলামত পরীক্ষা করে পুলিশ জানিয়েছে, এটি ককটেল বিস্ফোরণ নয়, পটকা বা আতশবাজি জাতীয় বিস্ফোরণ।



বুধবার (৪ নভেম্বর) ভোর ৫টার দিকে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের সদর উপজেলার নগরবাথান বাজারের কুঠিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আটক শুভ ওই এলাকার ইজাহার মিয়ার ছেলে।









স্থানীয় সূত্রে জানা যায়, একটি মাইক্রোবাস ও কয়েকটি মোটরসাইকেলে করে ১৪ থেকে ১৫ জন ব্যক্তি ঘটনাস্থলে আসেন। এ সময় তাঁরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে সড়কে বিস্ফোরণ ঘটান এবং টায়ারে আগুন ধরিয়ে দ্রুত সেখান থেকে চলে যান। পরে ঘটনাস্থল থেকে শুভকে আটক করে পুলিশ।



স্থানীয় বাসিন্দা হাফিজুর রহমান জানান, নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা মাইক্রোবাস ও মোটরসাইকেলে এসে এ ঘটনা ঘটিয়ে চলে যান। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানান তিনি।


ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, ঘটনাস্থলের আলামত পরীক্ষা করে ককটেল বিস্ফোরণের প্রমাণ পাওয়া যায়নি। সেখানে পটকা বা আতশবাজি জাতীয় বিস্ফোরণ ঘটানো হয়েছে। এ ঘটনায় শুভ নামে একজনকে আটক করা হয়েছে। অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]