রবিবার ● ১ নভেম্বর ২০২৬ ● ১৬ কার্তিক ১৪৩৩

শিরোনাম: বাংলাদেশের প্রাচীন গোড় নগরীর ভারতীয় সীমান্তে ইতিহাসের সাক্ষী প্রাচীন    দুবলার চরে শুঁটকি মৌসুম ঘিরে প্রস্তুতি, ঋণ ও বনদস্যুর আতঙ্কে জেলেরা   সখিপুরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী আহমেদ আযম খান   আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন    এলেঙ্গায় হাইওয়ে পুলিশের অভিযানে চোরাই অটোরিকশাসহ গ্রেপ্তার ৪   ঝিকরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন   মধ্যপাড়া খনিতে জিটিসি কর্তৃক পাথর উত্তোলনে নতুন মাইলফল!   
‘লংমার্চ থেকে ফিরেই সংসদে সরকারের পক্ষে সাফাই গাইবেন জামায়াত আমির’
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ১১:৩৫ এএম   (ভিজিট : ৪১)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

লংমার্চ থেকে ফিরে জামায়াতে ইসলামীর আমির আবারও সরকারের পক্ষে কথা বলবেন বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের। তাঁর প্রশ্ন, লংমার্চ ঘিরে এত আয়োজন, ভোগান্তি ও প্রাণহানির প্রয়োজন কী?

শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে নিজের ফেসবুক পোস্টে এসব মন্তব্য করেন তিনি।

আব্দুল কাদের বলেন, জামায়াতের লংমার্চে বাস দুর্ঘটনায় একজন পথচারী নিহত হয়েছেন। দলটির অনেক নেতাকর্মীও গুরুতর আহত হয়েছেন। যান চলাচল বন্ধ করে লংমার্চ আয়োজন করায় সাধারণ মানুষের ভোগান্তির চিত্রও গণমাধ্যমে দেখা গেছে।

পোস্টে তিনি আরও বলেন, অনেককে কৌশল হিসেবে পদযাত্রার সময় বারবার পাঞ্জাবি পরিবর্তন করতে এবং হেলমেট ব্যবহার করতে দেখা গেছে। এত আয়োজন, ভোগান্তি ও প্রাণহানির প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর দাবি, লংমার্চ থেকে ফিরে জামায়াত আমির সংসদে দাঁড়িয়ে সরকারের পক্ষে সাফাই গাইবেন।

আব্দুল কাদেরের মতে, নির্বাচন-পরবর্তী সময়ে কিংবা আগামী স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে জামায়াত তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ বাড়াতে চাইলে দলীয় ব্যানারে ভিন্ন নামে কর্মসূচি দিতে পারত। এতে লংমার্চের মতো বড় রাজনৈতিক কর্মসূচির গুরুত্ব ক্ষুণ্ন হতো না, সাধারণ মানুষের ভোগান্তি ও প্রাণহানির ঝুঁকিও এড়ানো যেত।

তিনি আরও লেখেন, সরকারের সঙ্গে বিভিন্ন বিষয়ে দেনদরবারে জামায়াত কিছুটা চাপে পড়তে পারে। তবে ছুটির দিনে ঢাকায় একটি বিক্ষোভ কর্মসূচি আয়োজন করে সেই পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব। বিষয়টি জামায়াত আমির বিবেচনায় রাখবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]