প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৩:১৩ পিএম (ভিজিট : ৩৮)

সংগৃহীত ছবি
শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, আনন্দমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপন নিশ্চিত করতে রাজধানীর বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ, বিপিএম-সেবা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় তিনি পর্যায়ক্রমে রাজধানীর রমনা কালী মন্দির, সিদ্ধেশ্বরী কালী মন্দির এবং শাঁখারীবাজারের পূজামণ্ডপ পরিদর্শন করেন।
এ সময় ডিএমপি কমিশনার পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং নির্বিঘ্নে উৎসব উদযাপনে পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি উপস্থিত সবাইকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান তিনি।
পরিদর্শনকালে ডিএমপির ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এবং স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতারা উপস্থিত ছিলেন।