বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬ ● ২৮ আশ্বিন ১৪৩৩

শিরোনাম: বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যু   দুই বছরেই এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন, বদল আসছে শীর্ষ পদে   ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জামায়াত আমিরের ক্ষোভ, বললেন ‘শেইম’   যশোরে অভিনেতা সমু চৌধুরীর ওপর হামলা, মাথায় চার সেলাই   নিউইয়র্কে হেনস্তার পর কেমন আছেন ড. ইউনূস, জানালেন সফরসঙ্গী   'ইতেহাদুলউম্মাহ’ নামে নতুন জঙ্গী সংগঠনের পরিকল্পনা, তদন্তে গোয়েন্দারা   জন্মদিনে লিটনের বিশ্বরেকর্ড, এক টেস্টেই সেঞ্চুরি-হাফসেঞ্চুরি ও ৯ ডিসমিসাল   
মোংলায় নিষিদ্ধ পলিথিন জব্দ, ৩০ হাজার টাকা জরিমানা
মোংলা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৪:১৫ পিএম   (ভিজিট : ১৫৩)

মোংলায় ৩ হাজার কেজি (৭৪ মন ৩২  কেজি) নিষিদ্ধ পলিথিন জব্দ ও দোকানীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে পৌর শহরের প্রধান বাজার এলাকার ডাঃ আঃ সামাদ সড়কের  মেসার্স রাকিবুল এন্টারপ্রাইজে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

এ সময় পলিথিন ব্যবসায়ী বাবুল মোল্লার মেসার্স রাকিবুল এন্টারপ্রাইজ নামক দোকান ও তার মাকড়ঢোন এলাকার বাড়ীতে তল্লাশি চালিয়ে ৩ হাজার কেজি পলিথিন জব্দ করে অভিযানকারীরা। অবৈধ পলিথিন বেচা-কেনা ও মজুদের দায়ে দোকানী বাবুলকে পরিবেশ সংরক্ষণ আইনে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার সুমী। এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ দেলোয়ার হোসেনসহ স্থানীয় পুলিশ ও আনসার সদস্যরা।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]