বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬ ● ২৮ আশ্বিন ১৪৩৩

শিরোনাম: বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যু   দুই বছরেই এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন, বদল আসছে শীর্ষ পদে   ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জামায়াত আমিরের ক্ষোভ, বললেন ‘শেইম’   যশোরে অভিনেতা সমু চৌধুরীর ওপর হামলা, মাথায় চার সেলাই   নিউইয়র্কে হেনস্তার পর কেমন আছেন ড. ইউনূস, জানালেন সফরসঙ্গী   'ইতেহাদুলউম্মাহ’ নামে নতুন জঙ্গী সংগঠনের পরিকল্পনা, তদন্তে গোয়েন্দারা   জন্মদিনে লিটনের বিশ্বরেকর্ড, এক টেস্টেই সেঞ্চুরি-হাফসেঞ্চুরি ও ৯ ডিসমিসাল   
মোংলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমণ দিবস পালন
মোংলা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৩:৫৮ পিএম   (ভিজিট : ৯১)

"ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি" শ্লোগানে মোংলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, ওয়াটারকিপার্স বাংলাদেশ, ব্র্যাক, ফ্রেন্ডশীপ, উত্তরণ, কেয়ার বাংলাদেশসহ বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার আয়োজনে এসব কর্মসুচি পালন করা হয়। কর্মসুচির মধ্যে ছিলো র‍্যালি, আলোচনা সভা ও দুর্যোগ মহড়া।

পরে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমী। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মতিউর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইশরাত জাহান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও ওয়াটারকিপার্স বাংলাদেশ'র মোঃ নূর আলম শেখ, উপজেলা কৃষি অফিসার পীযুষ রায়, উপজেলা সমাজসেবা অফিসার এস এম মাসুদ রানা।

আলোচনা সভায় বক্তারা বলেন, মোংলা দুর্যোগ ঝুঁকিপূর্ণ এলাকা। লবণাক্ততা, ঘুর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদী ভাঙ্গনসহ নানা দুর্যোগে প্রতিনিয়ত কবলিত হয়। জলবায়ু পরিবর্তনের ফলে দুর্যোগ ঝুঁকি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অথচ জলবায়ু পরিবর্তনের জন্য বাংলাদেশ দায়ী না। জলবায়ু পরিবর্তনের জন্য তথাকথিত উন্নত দেশগুলো দায়ী। তথাকথিত উন্নত দেশগুলোর কাছে আমরা লোন, ঋণ চাই না। আমরা ক্ষতিপূরন চাই। আলোচনা সভার আগে বর্ণাঢ্য র‍্যালি মোংলা শহর প্রদক্ষিন করে। সবশেষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স'র পক্ষে থেকে দুর্যোগ মহড়া প্রদর্শন করা হয়।










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]