
যশোরের ঝিকরগাছায় যশোর থেকে প্রকাশিত দৈনিক ‘রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় ঝিকরগাছা প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে পত্রিকার ৪৫তম বর্ষপূর্তি ও ৪৬তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা হয়। পরে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া হাসান।
দৈনিক রানারের ঝিকরগাছা প্রতিনিধি আতাউর রহমান জসির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলাম,সেক্রেটারি মোঃ তরিকুল ইসলাম।
প্রেসক্লাবের দপ্তর সম্পাদক অবসরপ্রাপ্ত সহকারি অধ্যাপক কেএম ইদ্রিস আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহ-সভাপতি আবুল কাশেম,যুগ্ম-সম্পাদক আশরাফুল আলম রানা, সাংগঠনিক সম্পাদক তারিক মোহাম্মদ,সাংবাদিক মোহাম্মদ আলী জিন্নাহ, রাফিউল ইসলাম, আলী আশরাফ, ইনকিয়াদ আহমেদ রাফিন, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট কামরুল ইসলাম, ইউনিটি ক্লাব ঝিকরগাছা শাখার সভাপতি জীবন চৌধুরী,গদখালী ফুল চাষী ও ব্যবসায়ী কল্যাণ সমিতির সহ-সভাপতি মনজুর আলম,ব্যবসায়ী নজরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা দৈনিক রানার পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক আপোষহীন সাংবাদিকতার পথিকৃৎ মরহুম গোলাম মাজেদ ও তাঁর সুযোগ্য উত্তরসূরী অকুতোভয় শহীদ সাংবাদিক আরএম সাইফুল আলম মুকুলের স্মৃতির প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। তাঁদের আপোষহীন সাংবাদিকতায় পেশাগত কর্মময় জীবনের স্মৃতিচারণা করে বক্তব্য রাখেন।
বক্তারা দৈনিক রানারের দীর্ঘ ৪৬বছরের পথচলার সাফল্যের কথা তুলে ধরে বস্তুনিষ্ঠ,সাহসী ও জনমুখী সাংবাদিকতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। তারা বলেন, গণমানুষের অধিকার প্রতিষ্ঠা,সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরতে দায়িত্বশীল সংবাদমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও দৈনিক রানার সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমানুষের আস্থা অর্জন,আকাঙ্ক্ষা পূরণ ও ভালোবাসা ধরে রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এর আগে অনুষ্ঠানের শুরুতে দৈনিক রানারের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কেটে শুভেচ্ছা বিনিময় করা হয়।এসময় উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ,সাংবাদিক ও শুভানুধ্যায়ীরা পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।