শনিবার ● ১০ অক্টোবর ২০২৬ ● ২৪ আশ্বিন ১৪৩৩

শিরোনাম: প্রয়াত শিক্ষিকা দিপালী মুখার্জির ১২তম প্রয়াণ দিবস আজ   মানসিক স্বাস্থ্য নিয়ে ভয়, লজ্জা ও কুসংস্কার দূর করতে প্রধানমন্ত্রীর আহ্বান   বনানীতে শেষ শ্রদ্ধা, বিকেলে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন তৌফিক ইমরোজ খালিদীর   যশোরে দাদার কবরের পাশে দাফন তাজমিনের, হত্যার রহস্য উদ্‌ঘাটনের দাবি পরিবারের   ফুটপাত দখলমুক্তের উদ্যোগ ঘিরে জামায়াত ষড়যন্ত্র করছে: ডিএনসিসি প্রশাসক   মুক্তির সাত দিনেই ৩৮৩ কোটি রুপি আয় ‘দৃশ্যম ৩’-এর   রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফায় হামলার দাবি হুতিদের, ক্ষতিগ্রস্ত উড়োজাহাজ   
ইমরান ইস্যুতে চাপের মুখে কোনো ছাড় নয়: পাকিস্তান সরকার
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ৬:৫৯ পিএম   (ভিজিট : ৯৭)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দীর্ঘ লংমার্চের মাধ্যমে সরকারকে চাপে ফেলার চেষ্টা করলে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান কোনো ছাড় পাবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।

ইসলামাবাদে পার্লামেন্ট ভবনে জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, কোনো চাপের মুখেই সরকার নতি স্বীকার করবে না। একই সঙ্গে নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সঙ্গে সমন্বয় করে পিটিআই কাজ করছে বলেও অভিযোগ করেন তিনি।

খাজা আসিফের দাবি, টিটিপির সঙ্গে মিলে পাকিস্তানের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করেছে পিটিআই। দলটির উদ্দেশে তিনি বলেন, দীর্ঘ লংমার্চের মাধ্যমে সরকারকে ব্ল্যাকমেইল করা যাবে—এমন ধারণা ‘আকাশকুসুম কল্পনা’।

প্রতিরক্ষামন্ত্রী আরও অভিযোগ করেন, প্রতি দুই থেকে তিন মাস পরপর ইসলামাবাদে হামলা চালানো বা অস্থিরতা তৈরির চেষ্টা করা পিটিআইয়ের অভ্যাসে পরিণত হয়েছে। কোনো পরিস্থিতিতেই সরকারকে চাপের মুখে ফেলা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

খাজা আসিফ বলেন, ‘তারা যদি ব্ল্যাকমেইলের পথ বেছে নেয়, তাহলে ভবিষ্যতে ইমরান খানের জন্য কোনো ছাড়ের সম্ভাবনা দেখছি না। চাপের মুখে সরকার তাদের কোনো দাবি মেনে নেবে না।’

একই সঙ্গে পিটিআইকে সংঘাতের পথ পরিহার করে আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানান পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী।










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]