প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৬:১৩ পিএম (ভিজিট : ১৯৩)

সংগৃহীত ছবি
রাজধানীতে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগ ও প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলনে নেমেছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দ্বীপকে এবং ইউটিউবার ধ্রুব রাঠী।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) বেঙ্গালুরুতে ‘পিপলস ট্রাইব্যুনাল’ নামে আয়োজিত কর্মসূচিতে অংশ নেন তারা।
কর্মসূচিতে দেওয়া বক্তব্যে ধ্রুব রাঠী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে শুধু তার ব্যক্তিগত সমস্যা নয়, বরং ভারতের সাধারণ মানুষেরও নানা সমস্যা রয়েছে। ভোটার তালিকা থেকে সাধারণ মানুষের নাম বাদ দেওয়ার বিষয়েও প্রশ্ন তোলেন তিনি।
রাঠী বলেন, ভারতে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে সরকার পরিবর্তনের জন্য দেশে আসার গুঞ্জন ছড়ায়। তবে তার দাবি, আন্দোলনটি কোনো রাজনৈতিক দলকে সমর্থন দেওয়ার জন্য নয়; এটি নাগরিকদের অধিকার রক্ষার আন্দোলন।
বিক্ষোভকারীদের ‘দেশের সবচেয়ে বড় জাতীয়তাবাদী’ উল্লেখ করে রাঠী বলেন, এই আন্দোলনে অংশ নেওয়া সবাই নাগরিক অধিকার নিয়ে কথা বলছেন এবং কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে অবস্থান নেওয়া তাদের উদ্দেশ্য নয়।