শনিবার ● ১০ অক্টোবর ২০২৬ ● ২৫ আশ্বিন ১৪৩৩

শিরোনাম: প্রয়াত শিক্ষিকা দিপালী মুখার্জির ১২তম প্রয়াণ দিবস আজ   মানসিক স্বাস্থ্য নিয়ে ভয়, লজ্জা ও কুসংস্কার দূর করতে প্রধানমন্ত্রীর আহ্বান   বনানীতে শেষ শ্রদ্ধা, বিকেলে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন তৌফিক ইমরোজ খালিদীর   যশোরে দাদার কবরের পাশে দাফন তাজমিনের, হত্যার রহস্য উদ্‌ঘাটনের দাবি পরিবারের   ফুটপাত দখলমুক্তের উদ্যোগ ঘিরে জামায়াত ষড়যন্ত্র করছে: ডিএনসিসি প্রশাসক   মুক্তির সাত দিনেই ৩৮৩ কোটি রুপি আয় ‘দৃশ্যম ৩’-এর   রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফায় হামলার দাবি হুতিদের, ক্ষতিগ্রস্ত উড়োজাহাজ   
‘ভোট চুরি’ করে মোদি প্রধানমন্ত্রী হয়েছেন, অভিযোগ ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতার
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৫:২০ পিএম   (ভিজিট : ১৯৩)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘ভোট চুরি’ করে প্রধানমন্ত্রী হয়েছেন বলে অভিযোগ করেছেন ককরোচ জনতা পার্টির (CJP) প্রতিষ্ঠাতা অভিজিত দীপকে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেঙ্গালুরুর ফ্রিডম পার্কে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর)-এর বিরুদ্ধে আয়োজিত ‘জনতার আদালত’ কর্মসূচিতে তিনি এ অভিযোগ করেন।

ভারতের ভোটার তালিকা সংশোধনের এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে ককরোচ জনতা পার্টি ও বিভিন্ন নাগরিক সংগঠনের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে ইউটিউবার ধ্রুব রাঠি ও অভিনেতা-অ্যাক্টিভিস্ট প্রকাশ রাজও অংশ নেন।

বিক্ষোভ সমাবেশে দীপকে নরেন্দ্র মোদির বিরুদ্ধে ‘গণতন্ত্র হত্যা’ ও ‘ভোট চুরির’ অভিযোগ তোলেন। একই সঙ্গে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জানান তিনি।

দীপকের অভিযোগ, এসআইআরের আওতায় ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার মাধ্যমে বিজেপিবিরোধীদের ভোটাধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করা হচ্ছে। তবে এসব অভিযোগের বিষয়ে নির্বাচন কমিশন ও বিজেপির পক্ষ থেকে ভিন্ন বক্তব্য রয়েছে।

তিনি বলেন, জ্ঞানেশ কুমার পদত্যাগ না করা পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে। তাঁর ভাষ্য, রাস্তায় নেমে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চালিয়ে যাবেন তারা।

কর্মসূচিতে এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়েছে বলে দাবি করা বিভিন্ন ব্যক্তির বক্তব্যও শোনানো হয়। আয়োজকদের পক্ষ থেকে প্রক্রিয়াটি বাতিল এবং প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি জানানো হয়েছে।










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]