প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৪:১৯ পিএম (ভিজিট : ২১৬)

সংগৃহীত ছবি
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর প্রক্রিয়া নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, তাঁর প্রত্যাবাসন একটি আইনি বিষয়। এ ক্ষেত্রে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে।
বুধবার (৭ অক্টোবর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রণধীর জয়সওয়াল বলেন, শেখ হাসিনার প্রত্যাবাসনের বিষয়টি আইনি প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত। ভারত এ বিষয়ে আগেও তাদের অবস্থান জানিয়েছে এবং সেই অনুযায়ী আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে।
ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, ঢাকা ও নয়াদিল্লির মধ্যে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক গড়ে তুলতে চায় ভারত। এই লক্ষ্যকে সামনে রেখেই দুই দেশের মধ্যে আলোচনা এগিয়ে চলছে।